তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের কাছে পঞ্জাবের হারের পর প্লেঅফে জায়গা নিয়ে আশার আলো দেখছে কেকেআর। প্রস্তুতি চলছে জোর কদমে। তখনই লাগল বড় ধাক্কা। আইপিএল চলাকালীন কেকেআর ছাড়লেন দলের অন্যতম সেরা খেলোয়াড় রাচিন রবীন্দ্র। দলের শেষ তিনটি ম্যাচ না খেলেই নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ফিরে গিয়েছেন নিজের দেশে।

শুক্রবার (১৫ মে) কেকেআর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা গিয়েছে নিউজিল্যান্ডে ফেরার আগে আগে রাচিন তাঁর সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ করছেন। এক আবেগঘন মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। ফ্র্যাঞ্চাইজির দেওয়া তথ্য অনুযায়ী, জাতীয় দলের প্রতি দায়িত্ব পালনের প্রস্তুতির জন্য রাচিন এখন নিজের দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। কেকেআর ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘জাতীয় দলের প্রতি দায়িত্ব পালনের প্রস্তুতির জন্য রাচিন যখন ঘরের পথে রওনা হচ্ছেন, তখন নাইট শিবিরের পক্ষ থেকে রইল শুভকামনা।’

কলকাতা নাইট রাইডার্স রাচিন রবীন্দ্রকে ২ কোটি টাকার বেস প্রাইসে দলে নেয় । তবে দলে থাকলেও এখনও পর্যন্ত একটিও ম্যাচেও তাঁকে নামানো হয়নি। বদলে ফিন অ্যালেন, টিম শেইফার্টকে সুযোগ দিয়েছে নাইট শিবির।

জুন মাসে তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড। এই সিরিজের প্রথম ম্যাচটি ৪ থেকে ৮ জুন লন্ডনের লর্ডসে হওয়ার কথা রয়েছে। আর পরবর্তী দুটি লাল বলের ক্রিকেট খেলা হবে দ্য ওভাল (১৭-২১ জুন) এবং ট্রেন্ট ব্রিজে (২৫-২৯ জুন)। রাচিন নিউজিল্যান্ডের সেই টেস্ট স্কোয়াডেরই একজন সদস্য, যার নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে হতে চলা প্রথম টেস্টে ‘ব্ল্যাক ক্যাপস’-এর হয়ে তাঁর একাদশে থাকাটা একপ্রকার নিশ্চিত। ২০২১ সালের ২৫ নভেম্বর কানপুরের গ্রিন পার্কে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে রাচিন এখন পর্যন্ত কিউইদের হয়ে মোট ২০টি ম্যাচ খেলেছেন এবং ১৫২৬ রান সংগ্রহ করেছেন।

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

অভাবনীয় সুযোগ! ৩৮,০০০ টাকায় সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 3

ওড়িশায় লুকিয়ে এক টুকরো স্বর্গ! ঘুরে আসুন ‘মিনি থাইল্যান্ড’ রানিচুয়ান

ইরানে বিয়েবাড়িতে আছড়ে পড়ল মার্কিন ক্ষেপণাস্ত্র, শিশু-সহ নিহত ৪

সামান্য বিনিয়োগে বিপুল লাভ! পোস্ট অফিসের এই স্কিমে মিলবে ২.৫ লাখ

সাধারণ জ্বর নাকি সোয়াইন ফ্লু! এই ৫ লক্ষণ দেখে সতর্ক হোন

নেপাল বিপর্যয় কেড়েছে বুকের ধনকে, খড়ের তৈরি ছেলের প্রতীকী শরীরে মুখাগ্নি ‘হতভাগ্য’ বাবার

‘বদলা নেওয়ার কথা মাথাতেও আনবেন না, তাহলে..’, ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা