একের পর এক ব্যর্থতা, বায়ার্নের চাকরি খোয়ালেন টুখেল

Share:

নিজস্ব প্রতিনিধি : বুন্দেশলিগায় একের পর এক ম্যাচ হেরেছে বায়ার্ন মিউনিখ। শীর্ষে থাকা লেভারকুসেনের থেকে আট পয়েন্ট পিছিয়ে পড়েছে মিউনিখ। এবার এই ব্যর্থতার দায়ে চাকরি যেতে চলেছে বায়ার্ন মিউনিখের কোচ টমাস টুখেলের।

টুখেলকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করে দিয়েছে বায়ার্ন মিউনিখ। চলতি মরশুমের শেষে চাকরি ছাড়বেন টুখেল। এই প্রসঙ্গে এক বিবৃতিতে বায়ার্ন মিউনিখ জানান, বায়ার্ন মিউনিখের সঙ্গে টমাস টুখেলের সম্পর্ক শেষ হতে চলেছে। ২০২৫ সালের ৩০ জুন এই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু চলতি বছরের ৩০ জুন সেই মেয়াদ শেষ হবে। ক্লাবের কার্যনির্বাহী প্রধান ইয়ান ক্রিস্টিয়ান ড্রেসনের সঙ্গে টুখেলের গঠনমূলক বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিছুদিন টুখেলের কাজে অসন্তোষ প্রকাশ করে আসছিল বায়ার্ন মিউনিখের কর্তারা। জানুয়ারির শেষের দিকে জার্মান সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, আগামী মরশুমে নতুন কোচ আনার চিন্তাভাবনা করা হচ্ছে। নতুন কোচ হিসাবে রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান কিংবা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ ওলে গুনার সুলশারকে আনার কথা ভাবা হচ্ছে। উল্লেখ্য, শুধু বন্দেশ লিগাতেই নয়, চ্যাম্পিয়ান্স লিগেও শেষ ষোলোর প্রথম লেগে লাৎসিওয়ের কাছে ১-০ গোলে হেরে গিয়েছে বায়ার্ন মিউনিখ।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে