মোহনবাগানকে এখনও ভুলতে পারেননি উদয়

Share:

নিজস্ব প্রতিনিধি:  মুম্বইয়ের কুপারেজ স্টেডিয়াম। ভারতীয় ফুটবলাদের কাছে এই নামটা অজানা নয়। কুপারেজ অনেকদিন ধরেই তার পুরোনো গরিমা হারিয়েছে। তবুও প্রাক্তন ফুটবলার কিংবা ফুটবলপ্রেমীদের কাছে আজ কুপারেজ রয়ে গিয়েছে সেই পুরনো কুপারেজ-ই। এই কুপারেজ স্টেডিয়াম সংলগ্ন অঞ্চলেই বর্তমানে বসবাস করেন মোহনবাগান দলের প্রাক্তন ফুটবলার উদয় কোনার।

নয়ের দশকের একদম শেষ দিকে মুম্বই থেকে ফুটবলের মক্কায় মোহনবাগান দলে উদয় হয়েছিল উদয় নামে একটি ফুটবলারের। শহরে পা রেখেই প্রবাসী বাঙালি এই ফুটবলারটি বুঝেছিলেন নিজেকে উজাড় করে দিতে না পারলে কলকাতায় প্রতিষ্ঠা পাওয়া সম্ভব নয়। ধীরে ধীরে মানিয়ে নিয়ে মোহনবাগানের হয়ে দু বছর চুটিয়ে খেলেছিলেন। ক্লাবের ট্রফিও জয়েরও স্বাক্ষী ছিলেন উদয়।

আরও জানতে পড়ুন: আইপিএল খেলতে রবিবার আসছেন লিটনhttps://www.live.eimuhurte.com/ipl-2023/ipl-2023-liton-das-join-kkr/

২০০২, উদয় মরশুম শেষ হওয়ার আগেই উদয় ফিরে গিয়েছিলেন তাঁর পুরনো শহরে। হয়তো কিছুটা অভিমানে তাঁর কলকাতা ছেড়ে চলে যাওয়া। সেই কারণটা এখন আর বলতে চান না উদয়।

বর্তমান ক্লাব কর্তারা তাঁকে হয়তো ভুলে গিয়েছেন অনেকেই, তবু মোহনবাগানকে কোনওদিনই ভুলতে চান না প্রবাসী এই বাঙালি ফুটবলারটি। তাঁর প্রিয় ক্লাব সদ্য আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। আগামী সোমবার তারা সুপার কাপেও মাঠে নামবে। তার আগে সবুজ-মেরুনের প্রাক্তন এই সেনানি বলেন, মোহনবাগান আমার হৃদয়ে থাকবে চির জীবন।

আমি দারুণ খুশি হয়েছি আমার ক্লাব আইএসএল-এ চ্যাম্পিয়ন হয়েছে দেখে। বিশ্বাস করো আমি সবাইকে সেদিন লাড্ডু খাইয়েছিলাম। সুপার কাপেও আমার মন বলছে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে। আর যদি তা হয়, তাহলে আবার মিষ্টি খাওয়াবো সবাইকে।

সবশেষে উদয় বলেন, আমার একটাই আফশোস লাগে, বর্তমান সবুজ-মেরুন কর্তারা আমাকে ভুলে গেলেন কিভাবে। জানি না কোনওদিন তাঁদের মনে পড়বে কি না উদয় কোনার নামের এই ফুটবলারটিকে। যেদিন পড়বে মনে সেদিন সত্যিই ডাকলে আমি আবার ছুটে যাবো আমার প্রিয় ক্লাবে।

মহাষ্টমীতে একসঙ্গে ২১ জন কুমারীর পুজোর আয়োজন শান্তিপুরে

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৪ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

শাড়ি-কুর্তি পরেই সারাদিন ট্রাফিক সামলালেন মন্ত্রী, নিয়মভঙ্গকারীদের দিলেন সাবধানতার বার্তা

অষ্টমীর অঞ্জলি দিয়ে চোরবাগান কাণ্ডে মুখ খুললেন সৌরভ, কী বার্তা দিলেন দাদা?

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, তারেকের নির্দেশে মন্ত্রীপদে ইস্তফা ইশরাক হোসেনের

অল্পের জন্য রক্ষা পেল লালন ফকিরের মাজার, জেএমবি জঙ্গিদের রাখা টাইম বোমা নিস্ক্রিয়

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

কাজের সন্ধানে গ্রিসে যাওয়ার পথে এজিয়ান সাগরে সলিল সমাধি ১২ অভিবাসীর

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৫ অভিযুক্ত