ম্যাচ গড়াপেটার অভিযোগ, KKR-এর প্রাক্তন তারকাসহ দুই কর্তাকে সাসপেন্ড করল ICC

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের ময়দানে কোনও দুর্নীতি নয়। এই বিষয় নিয়ে বরাবরই কড়া পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। সহযোগী দেশ হলেও ICC কখনই নিজেদের অবস্থান থেকে সরেনি। সেটারই প্রমাণ মিলল ফের একবার। দুর্নীতির অভিযোগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দুর্নীতি দমন কোড (CWI) এবং ICC-এর বিভিন্ন নীতি লঙ্ঘনের জন্য দলের কর্মকর্তা চিত্রঞ্জন রাঠোড় এবং ট্রেভন গ্রিফিথের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় জাভন সার্লেসকে সাসপেন্ড করেছে। এই তিন জনের মধ্যে ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে IPL খেলেছিলেন জাভন সার্লেস। 

টাইটানস দলের মালিক রাঠোডের বিরুদ্ধে CWI কোডের অধীনে তিনটি অভিযোগ আনা হয়েছে, জাভন সার্লেসের বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে, গ্রিফিথের বিরুদ্ধে চারটি এবং ICC কোডের অধীনে একটি অভিযোগ আনা হয়েছে। আইসিসির দেওয়া তথ্য অনুসারে, তিনজনকেই নিম্নলিখিত তিনটি অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে। ঘটনাটি ২০২৩-২৪ সালের । বার্বাডোসে আয়োজিত হয়েছিল BIM10 লিগ সেখানেই দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা, বাকি প্লেয়ারদের গড়াপেটা করার জন্য উসকানোর অভিযোগ উঠেছে। ওই অভিযোগ পাওয়ার পর ICC ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তদন্ত শুরু করে। সেই তদন্তের পর সিদ্ধান্ত জানানো হয়েছে।

আরও  পড়ুনঃ বিশ্বকাপ ফাইনালের পর জাতীয় পতাকাকে অপমানের অভিযোগ! হার্দিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

এছাড়াও, সিয়ারলেস এবং গিফিথের বিরুদ্ধে CWI কোডের ধারা ২.৪.২ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কাছে এমন কোনও পদ্ধতি বিবরণ প্রকাশ না করা যা CWI কোড লঙ্ঘনের সমতুল্য। BM10 টুর্নামেন্টের ম্যাচের ফলাফল, অগ্রগতি, ম্যাচকে অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা বা তাতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তিনজনের বিরুদ্ধে। ওই ব্যক্তিদের এমন কাজে উৎসাহিত করা ও তদন্তে সহযোগিতা না করার অভিযোগও আনা হয়েছে।  তিনজনকেই সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে ICC ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।  তিনজনকে ১৪ দিনের সময় দিয়েছে উত্তর দেওয়ার জন্য।

 

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর