গোপনে ছাত্রীদের পোশাক খোলার দৃশ্য রেকর্ড! ৯০ বছরের কারাদণ্ড জিমন্যাস্টিকস কোচের

Share:

নিজস্ব প্রতিনিধি:  যাঁর হাতে নিরাপদ থাকার কথা, সেই প্রশিক্ষকের বিরুদ্ধেই উঠল নাবালিকাদের গোপনে ভিডিও করার অভিযোগ।  আমেরিকার মিসিসিপি অঙ্গরাজ্যে জিমন্যাস্টিকসের এক প্রশিক্ষণকেন্দ্রে ছাত্রীদের পোশাক বদলানো এবং শৌচাগার ব্যবহারের দৃশ্য গোপনে ক্যামেরাবন্দি করেছিলেন এক প্রশিক্ষক। এই গুরুতর অপরাধে অভিযুক্ত প্রাক্তন জিমন্যাস্টিকস কোচ শন গার্ডনারকে ৯০ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত। তিনটি ফেডারেল মামলায় দোষ স্বীকার করার পর তাঁকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। এই ঘটনায় শিশুদের নিরাপত্তা এবং ক্রীড়া প্রশিক্ষণ ব্যবস্থার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। 

জানা গিয়েছে, ৩৯ বছর বয়সি শন গার্ডনার ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের এপ্রিলের মধ্যে মিসিসিপির পারভিস এলাকার একটি জিমন্যাস্টিকস প্রশিক্ষণকেন্দ্রের শৌচাগারে গোপন ক্যামেরা বসিয়েছিলেন। সেই ক্যামেরার সাহায্যে নাবালিকা ছাত্রীদের পোশাক বদলানো এবং শৌচাগার ব্যবহারের দৃশ্য রেকর্ড করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। তদন্তকারীদের দাবি, অন্তত ১০ জন নাবালিকার এমন দৃশ্যের ভিডিও তৈরি করেছিলেন গার্ডনার। পরবর্তী সময়ে তাঁর আইওয়ার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করে এই সংক্রান্ত ছবি ও ভিডিও উদ্ধার করা হয়।

এই ঘটনায় গার্ডনারের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনমূলক সামগ্রী তৈরির তিনটি  অভিযোগ আনা হয়েছিল। সেই তিনটি অভিযোগেই তিনি দোষ স্বীকার করেন। এরপর মার্কিন জেলা আদালতের বিচারক ক্রিস্টি জনসন প্রতিটি অভিযোগে ৩০ বছর করে, মোট ৯০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। এই সাজা কার্যত তাঁর বাকি জীবন কারাগারেই কাটানোর পরিস্থিতি তৈরি করতে পারে।  

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?

পঞ্চমীর সকালে নারায়ণগড়ে ভয়াবহ দুর্ঘটনা! মৃত সরকারি বাসের কন্ডাক্টর, জখম ৮

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

সৌন্দর্যায়নের রঙেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা? চিংড়িহাটার ঘটনার পর আসানসোলে রং তোলা শুরু হল

৩০০ বছরের পুরোনো বর্ধমানের দাস পরিবারে বাড়ির তৈরি বিশেষ ধূপেই হয় দেবীর আরাধনা

পঞ্চমীর ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, বালি বোঝাই ট্রাক্টর-গাড়ির সংঘর্ষে মৃত ১

পুজোর উদ্বোধনে এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, পঞ্চমীতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির সম্ভাবনা! প্যান্ডেল হপিংয়ের আগে সঙ্গে রাখুন ছাতা

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

গোপনে ছাত্রীদের পোশাক খোলার দৃশ্য রেকর্ড! ৯০ বছরের কারাদণ্ড জিমন্যাস্টিকস কোচের

পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জানুন রুট ও সময়সূচী

বিয়ে করতে বলায় বিবাহিত প্রেমিকাকে খুন, রুম হিটার দিয়ে ঝলসে দেওয়া হল দেহ