বিশ্বকাপের শুরুতে কানাডাকে হারিয়ে ঐতিহাসিক জয় আমেরিকার

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপের শুরুতে কানাডাকে হারিয়ে ঐতিহাসিক জয় পেল মার্কিন যুক্তরাষ্ট্র। এতদিন ধরে ১৬৯ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল আমেরিকার। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেই রেকর্ড ভাঙল মোনাঙ্ক প্যাটেলের দল।

এদিন ডালাসে প্রথম ব্যাট করে কানাডা ৫ উইকেটে ১৯৪ রান তোলে। কানাডার অ্যারন জনসন ও নবনীত ঢালিওয়াল ৩২ বলে ৪৩ রানের জুটি গড়ে তোলেন। ১৬ বলে ২৩ রান করে আউট হয়ে যান জনসন। এরপর ঢালিওয়াল নিকোলাস কার্টেনের সঙ্গে জুটি বেঁধে কানাডাকে এগিয়ে নিয়ে যান। ৩৬ বলে পঞ্চাশ রান করে টুর্নামেন্টের প্রথম অর্ধশতরান করেন ঢালিওয়াল। শেষ পর্যন্ত ৬১ রানের মাথায় আউট হয়ে যান তিনি। শেষ পর্যন্ত শ্রেয়স নাভার ১৬ বলে ৩২ রান করে কানাডা ১৯৪ রানে পৌঁছে দেন।

কানাডার করা ১৯৪ রান তাড়া করতে নেমে ১৪ বল ও সাত উইকেট বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকাকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নায়ক অ্যারন জোন্স। ৪০ বলে ৯৪ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন তিনি। এই ৯৪ রানের মধ্যে রয়েছে ১০টি চার। জোন্সকে যোগ্য সঙ্গ দেন আন্দ্রিস গুস। গুস ৩৯ বলে ৫০ রান করেন। দুজনে মিলে ৫৮ বলে ১৩১ রানের একটি দুর্ধর্ষ ইনিংস গড়ে তোলেন। শেষ পর্যন্ত ৪৬ বলে ৬৫ রান করে আউট হয়ে যান গুস। এর আগে প্রথম ৭ ওভারে ৪৫ রান করতে পেরেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর ১৩ ওভারে ১৫০ রান প্রয়োজন ছিল। সেই প্রয়োজনীয় রানও তুলে নেন অ্যারন-গুস জুটি।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য