দেশের জার্সিতে অভিষেকের পর সমাজ মাধ্যমে বিশেষ পোস্ট, কি লিখলেন বৈভব?

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন বৈভব সূর্যবংশী। ভেঙে দিয়েছেন শচিন তেন্ডুলকরের ৩৬ বছরের পুরানো রেকর্ড। এই ঘটনা বৈভবের জীবনের অন্যতম সেরা মুহূর্ত। দেশের জার্সি গায়ে চাপিয়ে প্রথম খেলার পরেই সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করেছেন ১৫ বছরের বিস্ময় বালক। তাঁর সেই পোস্ট দ্রুত সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। 

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সই বৈভবকে মাত্র ১৫ বছর বয়সে জাতীয় দলে জায়গা করে দিয়েছে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টিতে এবং ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তাঁকে খেলানোয় ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি মিস করার পর, সূর্যবংশী অবশেষে ম্যানচেস্টারে প্রথমবার দেশের হয়ে খেলার সুযোগ পান। প্রথম আন্তর্জাতিক ম্যাচে বৈভব ১০ বলে ১৪ রান করেন। দেশের জার্সিতে খেলার পর এই তরুণ ব্যাটসম্যান ভক্ত, সতীর্থ এবং সিনিয়র খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই যাত্রাপথে যারা তাঁকে সমর্থন ও বিশ্বাস করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বৈভব। ম্যাচ শেষে ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতের জার্সি পরা নিজের একটি ছবি শেয়ার করে এই তরুণ ব্যাটসম্যান লিখেছেন, ‘সকল বার্তা পেয়ে আমি অভিভূত। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং সিনিয়রদের প্রচুর ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমার দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ এবং আমি প্রতিবারই আমার দলের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। সবকিছুর জন্য সবাইকে ধন্যবাদ।’

 বৈভবের আবেগঘন পোস্ট ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। সকলেই ‘বেবি বসকে’ তাঁর জবনের একটি বড় মাইলফলক অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গেই বৈভবের ভবিষ্যতের জন্য সাফল্য কামনা করেছেন।  জাতীয় দলে বৈভবের অভিষেক হলেও ইংল্যান্ডের কাছে চার উইকেটে হেরেছে ভারত। তবে যাই হোক গোটা দিন জুড়ে চর্চার কেন্দ্রেই ছিলেন বৈভব  সূর্যবংশীই।  

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডার্বির পরেই বড় ঘোষণা, এফিয়ংয়ের ভিসা জটের মধ্যেই দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা ডিফেন্ডার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের