বিশ্বকাপ জয়ের জন্য ৫০ লাখ নগদ আর বিলাসবহুল গাড়ি পেলেন বৈভব

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ জয়ের গৌরব শুধু মাঠেই নয়, রাজ্যস্তরেও পেলেন তার স্বীকৃতি। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক সাফল্যের অন্যতম নায়ক বৈভব সূর্যবংশীর জন্য উপহার, সম্মান আর আবেগে ভরে উঠল এক বিশেষ মুহূর্ত।

২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৫০ লক্ষ টাকার চেক উপহার দিয়েছেন তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে। ‘সংকল্প সভা’ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজ হাতে শাল পরিয়ে তাঁকে সম্মানিত করেন। উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো মঞ্চ। এই সম্মান শুধু আর্থিক পুরস্কারেই সীমাবদ্ধ থাকেনি। দেশের অন্যতম প্রধান অটোমোবাইল সংস্থা টাটা মোটরস বৈভবকে একটি নতুন টাটা কার উপহার দিয়েছে। আইপিএল ২০২০-এ ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’ খেতাব জয়ের পর এই উপহার যেন তাঁর সাফল্যের ঝুলিতে আরও এক গর্বের সংযোজন।

আরও পড়ুন: আফগানিস্তানে পাক হামলায় গুঁড়িয়ে গেল ধর্মীয় স্কুল ও মসজিদ, মৃত বেড়ে ৮০

টাটা মোটরসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে গাড়ি ডেলিভারির ছবিও প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যায়, বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে শোরুমে উপস্থিত হয়ে নতুন গাড়ির চাবি হাতে নিচ্ছেন বৈভব। সেই মুহূর্তে তাঁর মুখে ছিল স্পষ্ট আনন্দ আর গর্বের ছাপ। যে কুপ-স্টাইল SUV টি বৈভব পেয়েছেন, সেটির নির্দিষ্ট ভেরিয়েন্ট জানা না গেলেও জানা গেছে-এই গাড়িটি ১.২ লিটার পেট্রোল ও ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন বিকল্পে পাওয়া যায়। গাড়িটির কেবিনে রয়েছে ৬-ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, প্রিমিয়াম ভেন্টিলেটেড লেদারেট সিট, দ্বিতীয় সারির রিক্লাইন ফাংশন ও আকর্ষণীয় মুড লাইটিং।

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজোর আগেই রাজ্যের দুই বিধানসভায় উপ নির্বাচন, নির্ঘন্ট প্রকাশ কমিশনের

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ