টি টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর বোলারের সিংহাসন ধরে রাখলেন ভারতীয় স্পিনার

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়া কাপের সুপার ফোরে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশের মুখোমুখি হচ্ছেন সূর্যকুমার যাদবরা। তার আগেই সুখবর ভারতীয় শিবিরে। আইসিসির ক্রমতালিকায় টি টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর বোলারের সিংহাসন ধরে রাখলেন ভারতের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী। ভারতের মতো টাইগার শিবিরেও সুখবর রয়েছে। ক্রমতালিকায় নয় নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের অন্যতম পেসার মোস্তফিজুর রহমান।

ভারতীয় টি টোয়েন্টি দলে ফেরার পরেই দারুন ছন্দে রয়েছেন বরুণ চক্রবর্তী। গত সপ্তাহেই আইসিসির ক্রমতালিকায় নিউজিল্যান্ডের জেকব ডাফিকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছিলেন। টি-টোয়েন্টিতে তৃতীয় ভারতীয় বোলার হিসাবে বিশ্বের এক নম্বর বোলার হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন। বরুণের আগে যশপ্রীত বুমরাহ এবং রবি বিষ্ণোই-টি টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর বোলারের সিংহাসনে বসেছিলেন। বুমরাহ চলতি এশিয়া কাপে খেলছেন। তবে ঠাঁই পাননি বিষ্ণোই।

বুধবার আইসিসির তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, টি টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর বোলারের শিরোপা নিজের কাছেই রাখতে সক্ষম হয়েছেন বরুণ চক্রবর্তী। নিউজিল্যান্ডের জেকব ডাফি দুই নম্বর ধরে রাখতে পেরেছেন। তিনে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। এক লাফে ১২ ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের আবরার আমেদ। অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার অ্যাডাম জাম্পা এক ধাপ নিচে নেমে গিয়েছেন। তাঁর স্থান পঞ্চম। ষষ্ঠস্থানে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা ও ইংল্যান্ডের আদিল রশিদ। অষ্টমস্থানে রয়েছেন শ্রীলঙ্কার নুয়ান থুসারা ৬ ধাপ এগিয়ে নবমস্থানে উঠে এসেছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। এর পরে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান।

তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ, বিক্ষোভে উত্তাল সন্দেশখালি

ফের বাড়ল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের লেটেস্ট দর

এই বছরে কবে থেকে বর্ষা, জানিয়ে দিল আইএমডি

বিশ্বকাপ চলাকালীন হোটেলের ২০২ নম্বর রুমে থাকবেন মেসি, কারণ‌ জানেন?

কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে

ইন্সটাগ্রামে আখ বিক্রেতার অনুসারীর সংখ্যা দেখে তাজ্জব নেটদুনিয়া

হেলমেট মাথায় আদালত চত্বরে হাজির তৃণমূল নেতা খোকন দাস

‘দীর্ঘদিন দেশের হয়ে খেলতে চাই’, নিজের স্বপ্নের কথা জানালেন বৈভব

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

ডিম ও বেকিং ছাড়া সহজেই বানিয়ে ফেলুন ক্রিমি ম্যাঙ্গো আমন্ড পুডিং

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

লক্ষ্মীর ভান্ডারের বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস