নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের আগে উজ্জয়েনের মহাকালেশ্বর মন্দিরে বিরাট কোহলি

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে খেলা। তিন সিজিজের মধ্যে দুটি খেলা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ফলাফল ১-১। রবিবার  ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে উজ্জয়িনীর  মহাকালেশ্বর মন্দিরে প্রার্থনা করতে দেখা গেল টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে। তাঁর মুখে শোনা গিয়েছে “জয় শ্রী মহাকাল” ধ্বনি।  

বিরাটের মুখে”জয় শ্রী মহাকাল” ধ্বনি উচ্চারণের ভিডিওতে রেকর্ড করা হয়েছে এবং সেটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। শনিবার ভোরে বিরাট  কোহলি ভোরে মন্দির পরিদর্শনে  যান এবং  ভক্তির সঙ্গে পবিত্র আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভাইরাল ভিডিওতে, দেখা গিয়েছে,  প্রাক্তন ভারতীয় অধিনায়ককে স্পষ্টভাবে “জয় শ্রী মহাকাল” বলতে শোনা যাচ্ছে, হাত জোড় করে ভগবান শিবের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করছেন। এটি বিরাটের   দৃঢ় আধ্যাত্মিক বিশ্বাসকে আরও একবার প্রতিফলিত করেছে।  

আরও পড়ুন: ছোটদের বিশ্বকাপে আজ দুশমন ভারতের মুখোমুখি বাংলাদেশ

বিরাট কোহলি কেবল খেলার মাঠে রেকর্ড গড়েন এমনটা নয়। তাঁকে খেলার বাইরে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়, বিশেষ করে স্ত্রী অনুস্কা শর্মার সঙ্গে একাধিক ধর্মীয় স্থানে যেতে দেখা যায়। ক্রিকেটার হিসেবে বহু মানুষের কাছে জনপ্রিয় হলেও আধ্যাত্মিক ভাবেও বিরাট বহু মানুষের পছন্দের ব্যক্তি।  বর্তমানে সিরিজের শেষ ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। এই ম্যাচ জিতলেই সিরিজ জয় করবে ভারত। তার আগেই বিরাটের মন্দির পরিদর্শন সকলের নজর কেড়েছে।  

বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট। দু’দিন আগেই রোহিত শর্মাকে হারিয়ে আইসিসি ওডিআই রাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করেছেন। বিরাট কোহলি সকলকে মনে করিয়ে দিলেন কেন তিনি এখনও ভারতীয় ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যানদের একজন। বিজয় হাজারে ট্রফিতে দুটি দুর্দান্ত ইনিংস সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। প্রাক্তন ভারতীয় অধিনায়ক প্রথমে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং তারপরে গুজরাটের বিরুদ্ধে ৭৭ রানের একটি ইনিংস খেলেন। 

 

 

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে ৬০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় চড়ে বসল খুদে, তার পর…

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

গুরুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হুগলিতে সংঘর্ষে মৃত্যু শিষ্যের

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

পুজোর মুখে বড় সাফল্য! পুরুলিয়ায় মাওবাদীদের পুরনো আস্তানা থেকে ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার