‘কালা চশমা, স্টাইলিশ শার্ট…’, প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে দেশে ফিরলেন কোহলি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে মুখোমুখি হবে ওই দুই দল। আর প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মুম্বইয়ে পৌঁছেছেন বিরাট কোহলি। চোখে কালো চশমা, স্টাইলিশ শার্টে দুর্দান্ত দেখাচ্ছিল ভারতের প্রাক্তন অধিনায়ককে। ইতিমধ্যেই কোহলির ওই লুক সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। তবে দেশে ফেরা কোহলি একদিনের সিরিজ খেলতে সরাসরি রাঁচি পৌঁছবেন নাকি বেঙ্গালুরুতে অবস্থিত সেন্টার অফ এক্সেলেন্সে (সিওই) পৌঁছবেন তা জানা যায়নি।

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মুম্বইয়ে পৌঁছেছেন বিরাট কোহলি। চোখে কালো চশমা, স্টাইলিশ শার্টে দুর্দান্ত দেখাচ্ছিল ভারতের প্রাক্তন অধিনায়ককে।

চলতি সফরে টিম ইন্ডিয়ার বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবেন টেম্বা বাভুমারা। প্রথম ম্যাচ হবে রাঁচিতে। পরের দুটি ম্যাচ হবে ৩ ডিসেম্বর ও ৬ ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচ হবে গুয়াহাটিতে। আর শেষ ম্যাচ বিশাখাপত্তনমে। শুভমন গিলের অনুপস্থিতে ভারতীয় দলের নেতৃত্ব করবেন উইকেটরক্ষক-ব্যাটার লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি একদিনের সিরিজের জন্য ঘোষিত দলে রয়েছেন-

রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, লোকেশ রাহুল (অধিনায়ক), ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিংহ এবং ধ্রুব জুরেল।

জাতীয় দলের জার্সিতে অস্ট্রেলিয়ার মাটিতে শেষবারের মতো একদিনের ম্যাচ খেলেছিলেন কোহলি। প্রথম দুই ম্যাচে শূন্য রান করেই ফেরেছিলেন একসময়ের ভারতের রান মেশিন। ফলে চরম সমালোচনার মুখে পড়তে হয়েছিল। শেষ ম্যাচে অবশ্য অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। ওই ম্যাচে সতরান করেছিলেন রোহিত শর্মা। মূলত দুই অভিজ্ঞ ব্যাটারের চওড়া কাঁধে ভর করেই জয় হাসিল করেছিল টিম ইন্ডিয়া।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা