শেষ টেস্টে অর্ধশতরান করে অস্ট্রেলিয়াকে জয় উপহার ওয়ার্নারের

Share:

নিজস্ব প্রতিনিধি : সিডনিতে নিজের শেষ টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করে জয় উপহার দিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। শেষ টেস্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্নারকে পাকিস্তান দলের জার্সি উপহার হিসাবে তুলে দিলেন পাক অধিনায়ক শান মাসুদ।

সিডনি টেস্টের ফলাফল কি হতে চলেছে, তা আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিল। এক ওভারে হ্যাজেলউড তিনটি উইকেট নিয়ে নেওয়ায় শুক্রবার রীতিমতো চাপে পড়ে যায় পাকিস্তান। শুক্রবারই পাকিস্তানের সাত উইকেট পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত শনিবার ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার সামনে ১৩০ রানের লক্ষ্যমাত্রা রাখে পাকিস্তান। সেই লক্ষ্যমাত্রায় পৌঁছোতে অবশ্য অস্ট্রেলিয়ার খুব বেশি কষ্ট করতে হয়নি। উসমান খাওয়াজা কোনও রান করে আউট হয়ে গেলেও এরপর শক্ত হাতে ম্যাচের রাশ ধরেন ডেবিড ওয়ার্নার ও ল্যাবুশন। ডেভিড ওয়ার্নার ৬৫ বলে ৫৭ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন এই অস্ট্রেলিয় ব্যাটসম্যান। ওয়ার্নার যখন আউট হন, তখন অবশ্য অস্ট্রেলিয়া জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। ল্যাবুশন ৭৩ বলে ৬২ রান করেন।

শেষ টেস্টে ওয়ার্নারের এই অনবদ্য পারফরমেন্সকে কুর্নিশ জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ওয়ার্নার সম্পর্কে বলতে গিয়ে কামিন্স জানান, ওয়ার্নার যে ধরনের খেলোয়াড় তাতে তাঁর বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে। ওয়ার্নার-ল্যাবুশন যেভাবে ব্যাট করল, সেটা সত্যিই অসাধারণ। পুরো স্টেডিয়াম যেন ফেটে পড়েছিল। ওই মুহূর্তটা খুব দারুণ ছিল।

এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডেভিড ওয়ার্নারকে পাকিস্তান দলের জার্সি উপহার দেন পাক অধিনায়ক শান মাসুদ। এদিন শান মাসুদ জানান, ওয়ার্নারকে উপহার হিসাবে আমরা একটি জার্সি দিলাম। জার্সিটি বাবর আজমের, যেখানে পাকিস্তানের বর্তমান টেস্ট দলের সবার সই রয়েছে।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য