আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুক্তির অপেক্ষায় ওয়াশিম আক্রম অভনিত ছবি ‘মানি ব্যাগ গ্যারান্টি’

নিজস্ব প্রতিনিধি: একটা সময় পাকিস্তান-সহ গোটা বিশ্বের অন্যতম সেরা বোলারদের মধ্যে তিনি ছিলেন প্রথম সারিতেই। তাঁর বলের বিশেষ বিশেষত্ব ছিল সুইংয়ের জাদু। তাই তাঁকে সুইং মাস্টার। তিনি আর কেউ নন, তিনি হলেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার ওয়াশিম আক্রম।

২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়ে ক্রিকেটার ধারাভাষ্যকার হিসেবে কাজও করেছেন। তারপরই তিনি নিজেকে নিয়োজিত করেন চলচ্চিত্র দুনিয়ায়। এবং অভিনয় করেন মানি গ্যারান্টি নামক একটি ছবিতে। সংবাদ সংস্থা সূত্রে খবর, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে আক্রম অভিনীত এই ছবিটি।

পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, আক্রমের এই ছবি ঘিরে দারুণ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছ দর্শকদের মধ্যে। ছবিতে শুধু অভিনেতা হিসেবে আক্রমকেই দেখা যাবে তা নয়, থাকবেন তাঁর স্ত্রী শ্যানিয়েরা। ছবিতে পাক চলচ্চিত্র জগতের বেশকিছু নামী তারকারা থাকলেও দর্শকদের কাছে মূল আর্কষণের কেন্দ্রবিন্দুই হচ্ছেন আক্রম ও তাঁর স্ত্রী। খুব সম্ভবত ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ২১ এপ্রিল।

আরও জানতে পড়ুন: ঘরের মাঠেও লকনউকেও হারাতে মরিয়া রাজস্থান

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ওয়াশিম আক্রম অভিনীত এই ছবির ট্রেলার ও পোস্টার মুক্তির পর থেকেই দর্শকরা অধীর আগ্রহে রয়েছেন কবি ছবিটি মুক্তি পাবে সেই আশায়।

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওয়াশিম আক্রমের এই ছবি ঘিরে পাক বিনোদন জগতেও যথেষ্ট আলোড়নের সৃষ্টি হয়েছে। যেটুকু জানা যাচেছ, তাতে মনে হচ্ছে ছবিটি ব্যাঙ্কের আর্থিক কেলেঙ্কারির বিষয়েই ছবিটিতে তুলে ধরা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ