লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, লর্ডস: প্রথম ম্যাচ জিতেছিলেন শুভমন গিলরা। দ্বিতীয় ম্যাচ হারতে-হারতেও জো রুটের আবিস্মরণীয় লড়াইয়ের সুবাদে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। একদিনের সিরিজ কব্জার লক্ষ্য নিয়ে আগামিকাল রবিবার (১৯ জুলাই) লর্ডসে নামছেন শুভমন গিল ও হ্যারি ব্রুকরা। সিরিজ ফয়সালার ওই ম্যাচে ভারতীয় দলে অর্থা‍ৎ টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দুটি পরিবর্তন হতে পারে বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে। কারা ফিরতে পারেন দলে?

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে দ্বিতীয় একদিনের ম্যাচে অসুস্থতার কারণে খেলতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটার লোকেশ রাহুল। তাঁর জায়গায় দলে জায়গা পেয়েছিলেন ঈশান কিশন। স্টাম্পের পিছনে দাঁড়িয়ে অসাধারণ কিপিং করলেও ব্যাট হাতে দলকে নির্ভরতা দিতে পারেননি। বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন রাহুল। ফলে সিরিজ ফয়সালার ম্যাচে তাঁর দলে ফেরা নিশ্চিত।

ইতিমধ্যেই হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ছিটকে গিয়েছেন ওযাশিংটন সুন্দর। তাঁর জায়গায় স্কোয়াডে ডাকা হয়েছে হর্ষ দুবেকে।  যদিও তাঁর খেলার সম্ভাবনা কম।  বরং রবিবারের ম্যাচে দলে ফিরতে পারেন কুলদীপ যাদব। প্রথম দুটি একদিনের ম্যাচে সুযোগ পাননি তিনি। তবে লর্ডসের পিচের চরিত্রের কারণে শেষ ম্যাচে ফিরতে পারেন তিনি। লর্ডসে বরাবরই শুরুতে জোরে বোলাররা পিচ থেকে বাড়তি সাহায্য পান। কিন্তু খেলা যত গড়াতে থাকে ততই বদলে যেতে থাকে পিচের চরিত্র। স্পিন সহায়ক হয়ে ওঠে পিচ। কুলদীপ যাদবের মতো অভিজ্ঞ স্পিনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলকে ফায়দা এনে দিতে পারেন। সিরিজ ফয়সালার ম্যাচে রোহিত শর্মার উপরেও বিশেষ নজর রাখবেন নির্বাচকরা। প্রথম দুই ম্যাচে ব্যর্থ রোহিত যদি রবিবারও ফ্লপ হন, তাহলে তাঁর জন্য ভারতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে।

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশ্য রাস্তায় মহিলাকে বিবস্ত্র করে মারধর শাসকদলের নেত্রীর, মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে পুলিশ

জামিন পেলেন না অভিনেতা রোহিত চান্ডেল, পকসো মামলায় জেল হেফাজতের নির্দেশ আদালতের

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

রাজারহাটের বিস্ফোরণস্থলে পৌঁছল NIA-CID, যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন….

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক

চাকরির মেয়াদ আর এক মাস! অবসাদে আত্মঘাতী ‘যোগ্য শিক্ষিকা’, তদন্তে পুলিশ