১৪.৩ ওভারে মাত্র ২৭ রানেই অলআউট হয়ে লজ্জার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের

Share:

নিজস্ব প্রতিনিধি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চূড়ান্ত হার ওয়েস্ট ইন্ডিজের। লক্ষ্য ছিল ২০৪ রানের। সেখানে মাত্র ২৭ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের খেলা। সোমবার কিংস্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখানেই ২০ চার রানের লক্ষ্যমাত্রা ওয়েস্ট ইন্ডিজকে ছুঁড়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। ১৪.৩ ওভারে মাত্র ২৭ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। এই দিনের ম্যাচে একাধিক স্মৃতি সারা জীবন অস্ট্রেলিয়া মনে রাখবে। মিচেল স্টার্ক নিজের শততম টেস্টে গড়েছেন একাধিক রেকর্ড। পাশাপাশি এই ম্যাচে অনেক রেকর্ড হয়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে তৃতীয়টেস্টে চতুর্থ ইনিংসে মাত্র ২৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এটি টেস্টের ক্ষেত্রে ত্বিতীয় সর্বনিম্ন দলের স্কোর। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্জ করেছিল ২৬। তবে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসে এটি সবথেকে কম দলীয় সংগ্রহ। এর আগে ২০৪৪ লাসে ইংল্যান্ডের বিপক্ষে করেছিল ৪৭।

এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৭০। ১৯৫৭ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সোক্র ছিল ১৭৫। এবার তার থেকেও স্কোর কমেছে। মাত্র ১৪.৩ ওভারে এত কম রানে অলআউট হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে কম রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ১৯২৪ সালে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছিল ১২.৩ ওভারে। ২০২৪ সালে শ্রীলঙ্কা অলআউট হয়েছিল ১৩.৫ রানে। টেস্টের ইতিহাসে প্রথমবার কোনও দলের এক ইনিংসে ৭ জন ব্যাটসম্যান শূন্য রানে ফিরেছেন।মাত্র ১৫ বল খরচ করে ৫ উইকেট পকেটে পুড়েছেন স্টার্ক।

এই টেস্টে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের সম্মিলিত রানেও রেকর্ড। মাত্র ৫১৬ রান করেছে দল দুটি। একটি টেস্টে ৪ ইনিংসে খেলা হয়েছে মাত্র ১০৪৫ বল। এর আগে ১৯১০ সালে এত কম বল খেলা হয়েছিল। টেস্টে দ্বিতীয় বোলার হিসেবে ইনিংসের প্রথম ওভারে তিন উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। ভারতের ইরফান পাঠানের, ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন।

স্টার্কের প্রথম ওভারের জন্যই ওয়েস্ট ইন্ডিজ শূণ্য রানেই হারিয়েছে ৩টি উইকেট। স্টার্ক ২০১৫ সালে এই মাঠেই চতুর্থ ইনিংসের প্রথম ওভারেই ২ উইকেট নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ছয় ব্যাটসম্যানের মোট রান ৬।

কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! মহিলা শৌচালয়ে টিস্যু পেপারে হুমকির চিরকুট

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের চিকেন কিমা মটর, রইল রেসিপি

মাথায় ফোন বেঁধে লাইভ স্ট্রিমিং! ক্লাসে ঢুকে শিক্ষিকাকে কুড়ুল দিয়ে এলোপাথাড়ি কোপাল ছাত্র

চোট পেলেন ঈশান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে ডাক পড়বে বৈভবের! জল্পনা

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপর্যয়, মন্দারমণিতে তলিয়ে গেলেন দুই পর্যটক

সাত সকালে ভয়ানক পথ দুর্ঘটনা! গাড়ির টায়ার ফেটে সোজা খাদে, নিহত ৪ ফটোগ্রাফার

বাচ্চাদের জন্য কেনাকাটা করতে গিয়ে ৭ টাকার লটারি কাটতেই ফিরল ভাগ্য, কোটিপতি পঞ্জাবের মহিলা

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে