অভিষেক টেস্টে বাজিমাত ওয়েস্ট ইন্ডিজের এই বোলারের

Share:

নিজস্ব প্রতিনিধি : অস্ট্রেলিয়ার কাছে দশ উইকেটে হেরে গেলেও নিজের অভিষেক টেস্ট স্মরণীয় হয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ পেসার শামার জোসেফের। জীবনের প্রথম টেস্টেই পাঁচ উইকেট নিয়েছেন জোসেফ। শুধু বোলিংয়েই নয়, ব্যাটিংয়েও ছাপ রেখে গিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে বোলিং ও ব্যাটিং দুই ক্ষেত্রে ভালো পারফরমেন্স করেছেন জোসেফ। প্রথম বল হাতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বেকায়দায় ফেলে দিয়েছিলেন এই ওয়েস্ট ইন্ডিজ পেসার। অভিষেক টেস্টেই পাঁচ উইকেট নেন তিনি। জোসেফের পাশাপাশি এই ধরনের কীর্তি রয়েছে ২৪ জনের। তবে বোলিংয়ের পাশাপাশি অভিষেক টেস্টে য়েভাবে ব্যাটিং করতে দেখা গেল জোসেফকে, তা প্রশংসারই দাবি রাখে। প্রথম ইনিংসে ১১ নম্বরে ব্যাট করতে নেমে জোসেফ তোলে ৩৬ রান। এরপর দ্বিতীয় ইনিংসে তোলে ১৫ রান। দুই ইনিংস মিলিয়ে মোট ৫১ রান করেন জোসেফ।

অভিষেক টেস্টে জোসেফের এই ধরনের পারফরমেন্স এর আগে খুব একটা দেখা যায়নি। এর আগে অভিষেক টেস্টে ১১ নম্বরে ব্যাট করতে নেমে ৯৮ রান করেছিলেন অস্ট্রেলিয়ার অ্যাশটন অ্যাগার। অ্যাগারের পরই এক্ষেত্রে সর্বোচ্চ রান রয়েছে জোসেফের। জোসেফের পরই রয়েছে জিম্বাবোয়ের তিনাশে পানিয়াঙ্গারার। তিনাশা দুই ইনিংস মিলে করে ৫০ রান। আরও একটি উল্লেখযোগ্য বিষয়, জোসেফই একমাত্র খেলোয়াড় যিনি ১১ নম্বরে ব্যাট করতে নেমে ৫১ রান করার পাশাপাশি পাঁচ উইকেট নেন।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য