বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড জয় ওয়েস্ট ইন্ডিজের

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টি ২০-তে রেকর্ড গড়লেন জনসন চার্লস। সেই সঙ্গে প্রোটিয়াদের বিরুদ্ধে রেকর্ড ব্যবধানে জিতল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের আগে এই জয় ক্যারেবিয়ান শিবিরে আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার করা ১৬৩ রান তাড়া করতে নেমে প্রথম ৬ ওভারে ব্র‍্যান্ডন কিং ও জনসন চার্লসের জুটি। এই জুটি ভাঙে ৯২ রানের মাথায়। ২৬ বলে ৯টা চার ও ৫টা ছয় মেরে ৬৯ রান করে জনসন। স্ট্রাইক রেট ২৬৫.৩৮। কমপক্ষে ৫০ রানের ইনিংসে আর কোনো ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানের এত বেশি স্ট্রাইক রেট নেই। এর আগে গত বছর সেঞ্চুরিয়ানে ৪৬ বলে ১১৮ রান করেছিলেন চার্লস। সেবার স্ট্রাইক রেট ছিল ২৫৬. ৫২। এবার সেই রেকর্ডও ভেঙে দিল জনসন।

জনসন আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় নিশ্চিত করতে বেশি সময় লাগেনি ওয়েস্ট ইন্ডিজের। কাইক মায়ার্স ও অ্যালিক অ্যাথানেজের অবিচ্ছিন্ন ১৮ বলে ৩৫ রানের জুটি দ্রুত জয় নিশ্চিত করে ফেলে। ৩৭ বল ও ৮ উইকেট বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন ক্যারাবিয়ানরা।

এদিকে স্যাবাইনা পার্কে টসে জিতে বিশেষ সুবিধা করতে পারেননি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। পেসার শামার জোসেফ ও গুড়াকেশ মোতির সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা। ৩ উইকেট নেন বাঁ হাতি পেসার ওবেদ ম্যাকয়। ৫০ রানের মধ্যে চার উইকেট পড়ে যায়। এরপর রেসি ভন ডার ডুসেন ও উইয়ান মাল্ডারের ব্যাটিংয়ে কিছুটা সম্মানজনক রান খাঁড়া করে দক্ষিণ আফ্রিকা।

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের