সামি মাঠে ফিরছেন কবে, জানালেন বোর্ড সচিব

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপিএল তো নয়ই, এবার টি ২০ বিশ্বকাপও খেলা হবে না মহম্মদ সামির। গোড়ালির চোটের কারণে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সিরিজে খেলতে পারেননি সামি। তবে সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে সামি ফিরতে পারেন বলে বিসিসিআই সূত্রে খবর।

সোমবার সংবাদ সংস্থাকে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ। সেই টেস্ট সিরিজেই ফিরতে পারেন মহম্মদ সামি।। জয় শাহের বক্তব্য অনুযায়ী ভারতের এই পেসারের টি ২০ বিশ্বকাপে না থাকার সম্ভাবনাই প্রবল। চলতি বছর জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে টি ২০ বিশ্বকাপ হওয়ার কথা। সামি যদি সেপ্টেম্বরে বাইশ গজে ফেরেন, তাহলে তিনি যে টি ২০ বিশ্বকাপে থাকছেন না তা বলার অপেক্ষা রাখে না।

এর আগে গত বছর ওয়ানডে বিশ্বকাপে শেষ বারের মতো শামিকে দেখা গিয়েছিল। এরপর তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে দেখা যায়নি। এদিকে এদিন আরেকজন চোট পাওয়া খেলোয়াড় কে এল রাহুলকে নিয়েও মুখ খুলেছেন জয় শাহ। এই প্রসঙ্গে তিনি জানান, রাহুল ইতিমধ্যে জাতীয় ক্রিকেট আকাডেমিতে ফিরে রিহ্যাব শুরু করেছে। তবে কবে থেকে রাহুল খেলতে নামবে, সেই বিষয়টি অবশ্য কিছু জানাননি তিনি।

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড

দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে