‘বুমরা কোথায়’, কেন এই প্রশ্ন তুললেন গাভাসকার-পিটারসনরা

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপিএলের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে হার মানতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে দেখা গিয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। তবে এবার হার্দিকের অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন উঠে গেল। প্রশ্ন তুললেন কিংবদন্তি দুই ক্রিকেটার সুনীল গাভাসকার ও কেভিন পিটারসন।

রবিবার আমেদাবাদের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাণ্ডিয়া। প্রথম ওভারে বল করতে আসার কথা জসপ্রীত বুমরার। কিন্তু বুমরাকে বল দিলেন না পাণ্ডিয়া। নিজেই বল করতে চলে এলেন তিনি। পরিণাম কী হল। ঋদ্ধিমান সাহা আর শুভমন গিলের কাছে পর পর চার খেলেন তিনি। এক ওভারেই দিলেন ১১ রান। পরের ওভারে দেন আর ৯ রান।

হার্দিক পাণ্ডিয়ার এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুললেন কেভিন পিটারসন, সুনীল গাভাসকাররা। প্রথমে কেভিন পিটারসন জানান, ‘কোথায় বুমরা। বুমরাকে দিয়ে কেন বোলিং শুরু করা হল না। আমি তো কিছুই বুঝতে পারছি না।‘ পিটারসনের এই প্রশ্নে সুর মেলান সুনীল গাভাসকারও। তিনিও ধারাভাষ্য দেওয়ার সময়ে সম্মতি জানিয়ে জানান, খুবই ভালো প্রশ্ন। হার্দিকের এই সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় টুইট করে সরব হয়েছেন ইরফান পাঠানও। পাঠানও সোশ্যাল মিডিয়ায় টুইট করে প্রশ্ন করেন, বুমরা কোথায়।

বুমরাকে যে প্রথম থেকেই প্রয়োজন ছিল, তার প্রমাণ পাওয়া গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই। চতুর্থ ওভারে বল করতে এসে ঋদ্ধিমানকে বোল্ড করেন বুমরা। যে বলে বুমরা ঋদ্ধিমানকে বোল্ড করেন, তার গতি ছিল ১৪০.৬ কিলোমিটার। এরপরে বুমরা আউট করেন সাই সুদর্শন ও ডেভিড মিলারকেও। সব মিলিয়ে চার ওভার বল করে তিন উইকেট নেন বুমরা। বিশেষজ্ঞদের মতে, বুমরাকে যদি প্রথম ওভার থেকে বল করানো হত, তাহলে প্রথম থেকে উইকেট পতনের মুখে পড়তে পারত শুভমন গিলরা।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে