কেন ফর্মে নেই বুমরাহ-সূর্য-তিলক, সবটা খোলসা করলেন মুম্বইয়ের কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মরশুমে একেবারেই ছন্দে নেই পাঁচবারের আইপিএল জয়ী দল মুম্বই ইন্ডিয়ান্স। পরপর ম্যাচ হেরে তারা রয়েছে পয়েন্ট টেবিলের একেবারে নিচের দিকে। শনিবার চেন্নাইয়ের কাছে হেরেই হার্দিকদের দল খেয়েছে বড় ধাক্কা। প্লে-অফে খেলার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সেই হারের পর থেকেই হার্দিক পাণ্ড্যে অধিনায়কত্বের পাশাপাশি জাসপ্রীত বুমরাহ, সূর্য কুমার যাদব ও তিলক ভর্মার ফর্ম নিয়ে উঠছে নানা প্রশ্ন। মুম্বইয়ের এই শোচনীয় অবস্থার জন্য সত্যিই কি তাঁরা দায়ী? এই প্রসঙ্গে এবার মুখ খুললেন মুম্বইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনে।

চলতি মরশুমে মুম্বইয়ের হয়ে নয় ম্যাচে বুমরাহর ঝুলিতে মাত্র তিনটি উইকেট এসেছে। অন্যদিকে সূর্যকুমারের গড় রান ২০ এবং তিলকের গড় রান প্রায় ২৪। এই ত্রয়ীকে হাতে পাওয়া সত্ত্বেও, মুম্বইয় ভালো ফল করতে কেন ব্যর্থ হয়েছে তা নিয়েই ভক্তরা নানা প্রশ্ন তুলছেন। ম্যাচ শেষে খারাপ ফর্ম নিয়ে মুখ খোলেন মাহেলা জয়াবর্ধনে। তবে মুম্বইয়ের কোচ দলের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের দোষ দিতে নারাজ। তিনি বলেছেন, সূর্যকুমারের মতো খেলোয়াড় আত্মবিশ্বাস বৃদ্ধির ইনিংস খেলে সেরা ফর্মে ফিরবেন, এটা শুধু সময়ের ব্যাপার। তিনি বলেন, “আমার মনে হয় না সূর্যের পারফরম্যান্স কমে গিয়েছে যদি সে পরপর কয়েকটি ভালো স্কোর করতে পারে, আমার মনে হয় সে ছন্দে ফিরে আসবে। সে আজ ওই নির্দিষ্ট সময়ে সত্যিই খুব ভালো খেলেছে, ওই পর্যায়ে বোলারদের ওপর বেশ চড়াও হয়েছে। আমার মনে হয়, আর দু-এক ওভার হলেই সে বেশ ভালো একটা স্কোর করে ফেলতে পারত।”

আরও পড়ুন: টিভি-ফ্যান থেকে মোবাইল চার্জার, অটোতে উঠলেই মিলবে ভিআইপি ট্রিটমেন্ট! ভাইরাল ভিডিও

মুম্বইয়ের কোচ আরও বলেন, “কখনও কখনও যখন পরিস্থিতি অনুকূলে থাকে না, তখন সবকিছু ঠিকঠাক হয় না। আমার মনে হয়, বেশ ভালো একটা শট সরাসরি ফিল্ডারের হাতে চলে গিয়েছে। সে অবশ্যই খেলার জন্য প্রস্তুত, আমার মনে হয় সে ভালো ফর্মে আছে, কিন্তু এই মৌসুমে কিছু শট খেলতে গিয়ে সে বেশ কয়েকবার বাউন্ডারিতে ক্যাচ আউট হয়েছে। এটা শুধু সময়ের ব্যাপার, তবে আমার মনে হয় সে নিজেও হতাশ, কিন্তু তাকে আরও কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে।” তিলক ভর্মা প্রসঙ্গে তিনি বলেছেন, “তিলক ভার্মা এখনও শিখছেন এবং তাকে যে বিভিন্ন ভূমিকা পালন করতে বলা হয়েছে, তা পালন করছেন। টি-টোয়েন্টি ক্রিকেট অতটা সহজ নয়, আমার মনে হয়, তিনি যত বেশি বিভিন্ন পরিস্থিতিতে খেলবেন, ততই বুঝবেন তাকে কী করতে হবে। পরিস্থিতি সামলানো, সেই পরিস্থিতিতে কী করা দরকার তা নিয়ে আরও একটু সক্রিয় হয়ে ভাবা এই বিষয়গুলো তিনি আয়ত্ত করে ফেলবেন।”

চলতি মরশুমে মুম্বইয়ের অন্যতম বড় সমস্যা হলো বোলিং। সেই সঙ্গেই বুমরাহর  উইকেট না পাওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কিন্তু জয়াবর্ধনের মতে, সমস্যার মূল কারণ বুমরাহ নয়, বরং দল হিসেবে তাদের উইকেটের অভাব।   কোচের কথায়, “এটা শুধু বুমরাহর একার কৃতিত্ব নয়, এটা সব বোলারের সম্মিলিত প্রচেষ্টা। যখন সবাই একসঙ্গে কাজ করে এবং এখানে-সেখানে উইকেট তুলে নেয়, তখন তা বুমরাহকেও রক্ষণাত্মক খেলার পরিবর্তে আরেকটু আক্রমণাত্মক হতে সাহায্য করে।” 

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন

সব রান্নাতেই জিরের গুঁড়ো দিচ্ছেন? অজান্তেই শরীরে কী ক্ষতি বা লাভ হচ্ছে জানেন?

ফুটপাথ থেকে অপহরণ, ধর্ষণের পর নাবালিকাকে খুনের অভিযোগ উঠল ক্যাব চালকের বিরুদ্ধে

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

স্বপ্নপূরণ, হাতে ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব, কত নম্বর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

গরমের দুপুরে তৃপ্তির স্বাদ, সহজে বানিয়ে নিন লাউ বোয়াল ঝোল

লিভ ইন পার্টনারকে নিয়ে বাবা-মা-বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীর

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক