সোমে চিপকে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পরেই অবসর ঘোষণা ধোনির?

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইপিএলের চলতি মরশুমে চেন্নাইয়ের হয়ে একটি ম্যাচও খেলেননি মহেন্দ্র সিং ধোনি । তাঁকে ২২ গজের ময়দানে একবার ব্যাট হাতে দেখার অপেক্ষায়  প্রহর গুনছে ক্রিকেটপ্রেমীরা। সোমবার (১৮ মে) চিপকে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচের আগে তৈরি হয়েছে  আবেগঘন পরিস্থিতি। চিপক  চলতি মরশুমের শেষ হোম লিগের আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে। তখনই ক্রিকেট বিশ্ব একটিমাত্র প্রশ্নে মগ্ন, আজই কি এই মাঠ থেকে অবসরের কথা ঘোষণা করবেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক। এটাই হবে আইপিএলে চেন্নাইয়ের হয়ে তাঁর শেষ ম্যাচ?    

অনেকেই বলছেন আজকে হয়ত মাঠে শেষবারের জন্য মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনি। যদিও নিজদের ভবিষ্যৎ নিয়ে সকলকে অন্ধকারে রেখেছেন মাহি। তবে তিনি অনেক জায়গায় বলেছেন,  তিনি তাঁর ক্রিকেট কেরিয়ারকে  চূড়ান্তভাবে বিদায়  জানাবেন নিজের ঘরের মাঠ চেন্নাইয়ে। সেইসব ভক্তদের সামনে ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করবেন যারা তাঁকে ‘থালা’ উপাধি দিয়েছেন। যেহেতু এটি লিগ পর্বে সিএসকে-র সপ্তম ও শেষ হোম ম্যাচ  এবং চেন্নাই যদি প্লে-অফে জায়গা করে নিতে ব্যর্থ হয় তাহলে আজ রাতটিই হবে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার জন্য ধোনির একেবারে শেষ সুযোগ।  তাই আজকের রাত ধোনির কাছে বিশেষ বলেই মনে করছেন অনেকে।  

আরও পড়ুন: শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

আইপিএল শুরুর আগে ধোনি পায়ের মাংসপেশিতে চোট পান। এই বিষয়ে সিএসকের  পক্ষ থেকে প্রথম এবং একমাত্র আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছিল , তিনি প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। তবে সেই সময় পেরিয়ে খেলা শেষ হওয়ার পথে এগিয়ে গেলেও মাঠে ধোনিকে দেখা যায়নি। তবে আজ মাঠে ধোনির উপস্থিতি নিয়ে জল্পনা বেড়েছে কারণ রবিবার সন্ধ্যায় চিপকের নেটে ধোনিকে অনুশীলন করতে দেখা গিয়েছে। দলের অভ্যন্তরীণ সূত্রে খবর, প্রথমবারের মতো চেন্নাইয়ের দলে তার থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ধোনির এই আকস্মিক প্রত্যাবর্তনের পেছনে চেন্নাইয়ের কৌশলও রয়েছে। লখনউ সুপার জায়ান্টসে কাছে ৭ উইকেটের শোচনীয় পরাজয়ের পর সিএসকে পয়েন্ট টেবিলে ৬ষ্ঠ স্থানে নেমে গিয়েছে (১২ ম্যাচে ১২ পয়েন্ট)। তাই এই ম্যাচে রুতুরাজ গায়কোয়াডের দলের ভুলের কোনো সুযোগ নেই। ১৬ পয়েন্টের গণ্ডি পার হতে হলে তাদের বাকি দুটি ম্যাচেই জিততে হবে।

 

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক