‘ও হারুক বা জিতুক, লোকেরা ওকে সরাতে চায়’, হরমানপ্রীতের ক্যাপ্টেন্সি বিতর্ক নিয়ে মুখ খুললেন অঞ্জুম

হরমনপ্রীতের এখন অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। তার ব্যাটিং এবং ফিল্ডিংয়ের উপর আরও মনোযোগ দেওয়া উচিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১ সপ্তাহ কেটে হয়েছে ভারতের বিশ্বজয়ের। কিন্তু এখনও রেশ কাটেনি। ৪৭ বছর পর ভারতকে বিশ্ব জয়ের ট্রফি এনে দিয়েছে ‘ওম্যান ইন ব্লু’। এটা চাট্টি খানি কথা নাকি! ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই ভারতীয় মহিলা ক্রিকেটারদের প্রশংসার ঝড়। গত ২ নভেম্বর নাভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে আইসিসি ওডিআই মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে জয় পেয়েছে হরমনপ্রীত কৌর এবং তাঁর মহিলা বাহিনী। আর মেয়েদের এই জয়ের পরেই ইন্টারনেটে ভাইরাল হচ্ছে, ‘হামারা ছোড়িয়া ছোড়ো সে কম হ্যায় কেয়া’, সুতরাং আমাদের মেয়েরা ছেলেদের থেকে কোনও অংশে কম নয়। মেয়েদের বিশ্বকাপ জয়ের পরেই পুরুষ-মহিলার ভেদাভেদ একপ্রকার গায়েব হয়েছে। প্রমাণ হয়েছে, মেয়েরা শুধু রান্নাঘরেই আবদ্ধ নয়, ব্যাট-বল হাতে দিলে রাত ১২ টার পর বিশ্বকাপও জয় করতে পারে। তবে এই জয়ের কৃতিত্ব শুধুমাত্র অধিনায়ক হরমনপ্রীতের নয়, দীপ্তি শর্মা, স্মৃতি মান্ধানা, জেমাইমা রুদ্রিগেজদের।

বলা চলে, প্রথমবারের মতো আইসিসি মহিলা ODI বিশ্বকাপের শিরোপা জিতে রীতিমতো ইতিহাস রচনা করেছে ভারতের ‘ওম্যান ইন ব্লু’। স্মৃতি মান্ধানা, জেমাইমা, দীপ্তি শর্মার মতো খেলোয়াড়রা দলের সাফল্যে দুর্দান্ত অবদান রেখেছিলেন। কেননা সেমি ফাইনালে জেমাইমার ১২৭ রান অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতকে ফাইনালে এগিয়ে যেতে সাহায্য করেছিল। সুতরাং এটি একটি সম্পূর্ণ দলীয় প্রচেষ্টা ছিল। তাদের জয় উদযাপন করেছে গোটা দেশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ব্যক্তিগত ভাবে মহিলা খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছিলেন এবং তাদের অভিনন্দন জানিয়েছিলেন। তবে এই বিশ্বকাপ জয়ের মাঝেই অধিনায়ক হরমনপ্রীতকে দল থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক শান্তা রঙ্গস্বামী। হরমনপ্রীত ২০১৭ এবং ২০২২ সালের বিশ্বকাপে দলের হয়ে খেললেও তখন জয় পান নি তিনি। তবে ২০২৫ সালে তাঁর নেতৃত্বে ভারতের জয় এটি কোনদিনও ভুলবে না ভারত। কেননা ম্যাচের শেষ তাঁর অসাধারণ ক্যাচেই হয়েছিল। কিন্তু এর মাঝেই শান্তা রঙ্গস্বামীর মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে।

তিনি একটি সংবাদ সংস্থার সঙ্গে কথোপকথনে বলেছিলেন, হরমনপ্রীতের এখন অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। তার ব্যাটিং এবং ফিল্ডিংয়ের উপর আরও মনোযোগ দেওয়া উচিত। দলের দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন দলের পরিবর্তন আনা উচিত। তার এই মন্তব্য এখন বিশ্বব্যাপী মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেক ভক্ত হরমনপ্রীতের সম্ভাবনাকে অবমূল্যায়ন করার জন্য রঙ্গস্বামীর সমালোচনা করেছেন। শান্তার মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক অঞ্জুম চোপড়াও। তিনি এই বিষয়ে আর কোনও মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, “প্রতিটি বিশ্বকাপের পর, এই ধরণের একটি বিবৃতি বেরিয়ে আসে। গত চার বা পাঁচটি বিশ্বকাপের কথা ধরুন, তাহলেই বুঝতে পারবেন কতবার এই ধরণের বিবৃতি দেওয়া হয়েছে। ভারত যখন কোনও টুর্নামেন্ট হারে, তখন তারা বলে হরমানকে সরানো উচিত। ভারত যখন কোনও টুর্নামেন্ট জিতে, তখনও তারা বলে হরমানকে সরানো উচিত। তাই, প্রতিবারই এই ধরণের বিবৃতি দেওয়া হয়। তাই আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না কারণ এতে ভারতের জয়ের মুহূর্ত নষ্ট হবে।’ হরমনপ্রীত এবং আনজুমের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্বকাপ ট্রফি জেতার পরও, ভারতীয় অধিনায়ক অঞ্জুমকে তার প্রথম দিকের সমর্থনের জন্য কৃতিত্ব দিয়েছেন।

হরমনপ্রীতের যাত্রার কথা স্মরণ করে অঞ্জুম জানান, “প্রথম দিন যখন আমি হরমানকে দেখেছিলাম, সে আমাদের সঙ্গে ঘরোয়া ক্রিকেট খেলেছে। পরে, আমরা সবাই ২০০৭-০৮ সালে মুম্বইতে চ্যালেঞ্জার ট্রফি টুর্নামেন্টে একটি ভারতীয় শিবিরে ছিলাম। আমি তাৎক্ষণিকভাবে লক্ষ্য করেছি যে সে কতটা প্রতিভাবান। একজন অনূর্ধ্ব-১৯ খেলোয়াড় হিসেবে হরমান বলটি অনেক দূর পর্যন্ত মারতে পারত। আমি নিশ্চিত ছিলাম যে সে বিশেষ। ভারতীয় দলে যোগ দেওয়ার আগে তাঁর সঙ্গে আমি ঘরোয়া ক্রিকেটে খেলেছি। সেই কয়েকটি ম্যাচে হারমান যে ধরণের দক্ষতা দেখিয়েছে তা আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। প্রথম দিন থেকে আজ পর্যন্ত, এক মুহূর্তের জন্যও আমি কখনও ভাবিনি যে সে ম্যাচ উইনার নয়। সেই কারণেই আমি বছরের পর বছর ধরে সর্বদা সোচ্চার থেকেছি যে হরমান আমাদের অধিনায়ক হওয়া উচিত।”

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে