বিশ্বকাপের জন্য ভারতীয় মহিলা দল ঘোষিত, ঠাঁই পেয়েছেন বাংলার রিচা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আসন্ন বিশ্বকাপের জন্য মহিলাদের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৫ জনের দলের নেতৃত্বে রয়েছেন হরমনপ্রীত কৌর। সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্মৃতি মান্ধানা। দলে বাংলা থেকে ঠাঁই পেয়েছেন রিচা ঘোষ। তবে জায়গা হয়নি শেফালি বর্মার। যা অনেককেই বিস্মিত করেছে।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মেয়েদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ। প্রথম দিনেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ৫ অক্টোবর মুখোমুখি হবে চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে। ৯ অক্টোবর খেলতে নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ১২ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে।এর পর ১৯ অক্টোবর ইংল্যান্ড ও ২৩ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।। ২৬ অক্টোবর গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।

বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণার পাশাপাশি পাঁচ জনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। মহিলাদের আইপিএল খেলার সময় কুঁচকিতে চোট পাওয়া জোরে বোলার রেণুকা সিংহ দলে ফিরেছেন। দলে ঠাঁই পেয়েছেন জেমাইমা রডরিগজ, দীপ্তি শর্মার মতো পোড় খাওয়া খেলোয়াড়রা। কোনও পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি নির্বাচকরা। যদিও কেন শেফালি বর্মাকে রাখা হলো না তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মহিলা দলের প্রধান নির্বাচক নীতু ডেভিডকে। যদিও খুব একটা স্পষ্ট জবাব দিতে পারেননি। যে উত্তর দিয়েছেন তা যথেষ্ট ভাসা-ভাসা। একনজরে দেখে নেওয়া যাক মহিলাদের এক দিনের বিশ্বকাপের ভারতীয় দল:

হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), প্রতীকা রাওয়াল, হার্লিন দেওল, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগজ,  রেণুকা সিংহ ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ক্রান্তি গৌড়, আমনজ্যোৎ কৌর, রাধা যাদব, শ্রী চারানি, স্নেহ রানা এবং যস্তিকা ভাটিয়া।

স্ট্যান্ডবাই: তেজল হাসবনিস, প্রেমা রাওয়াত, প্রিয়া মিশ্র, ঊমা ছেত্রী, মিন্নু মানি এবং সায়ালি সাতঘরে।

স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা শুভ না অশুভ? জানেন কী বলছে জ্যোতিষশাস্ত্র!

রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা আনন্দ দেবে…

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু