অধিনায়ক হিসেবে শততম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পাখির চোখ রোহিতের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: বিশ্বকাপে আজ রবিবার ‘ডু অর ডাই’ ম্যাচে ভারতের বিরুদ্ধে নামছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। বাটলার বাহিনীকে হারালে টানা ছয় ম্যাচ জিতে ফের শীর্ষ স্থানে পৌঁছে যাবেন রোহিত শর্মারা। অন্যদিকে পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়ে বিপাকে পড়া ইংল্যান্ড আজকে হারলেই কার্যত ছিটকে যাবে বিশ্বকাপের আসর থেকে। ফলে আজকের ম্যাচে ধুন্ধুমার লড়াই হবে বলেই মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে এক অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা। একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে শততম ম্যাচে দায়িত্ব পালন করবেন তিনি। আর অধিনায়ক হিসেবে শততম ম্যাচ স্মরণীয় করে রাখতে গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে জয়কেই পাখির চোখ করেছেন তিনি। জস বাটলারদের হারিয়ে শেষ চারে জায়গা করে নিতে আজকের ম্যাচে দলের বহু ম্যাচের জয়ের কাণ্ডারী রবিচন্দ্রন অশ্বিনকে ফেরানোর চিন্তা ভাবনা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

একদিনের ক্রিকেটে মুখোমুখি সাক্ষাতকারে ইংল্যান্ডের চেয়ে অবশ্য অনেকটাই এগিয়ে টিম ইন্ডিয়া। দুই দল এখনও পর্যন্ত ১০৬ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। ৫৭ ম্যাচে জয় পেয়েছে ভারত। ৪৪ ম্যাচে জয়ী হয়েছে ইংলিশরা। দুটি ম্যাচ টাই হয়েছে। ৩টি ম্যাচে কোনও নিষ্পত্তি হয়নি। শেষ পাঁচটি সাক্ষাতকারেও রোহিতরা ৩-২ ব্যবধানে এগিয়ে।

বিশ্বকাপের আসরে অবশ্য দুই দলের জোরদার টক্করই হয়েছে। মোট ৮ বার দেখা হয়েছে দুই দলের। তার মধ্যে চার বার জয় পেয়েছে ভারত। তিনবার জিতেছে ইংল্যান্ড। একটি ম্যাচে কোনও ফয়সালা হয়নি। ১৯৭৫ সালে প্রথম সাক্ষাতে ভারতকে ২০২ রানে হারিয়েছিলেন ইংলিশরা। শেষ সাক্ষাত হয়েছিল গতবার। সেবারেও জিতেছিলেন বেন স্টোকসরা। ২০০৩ সালে ইংলিশদের বিরুদ্ধে শেষবারের মতো জয় পেয়েছিল ভারত। ফলে আজকের ম্যাচে জিতলেই ২০ বছর ইংল্যান্ডকে বিশ্বকাপের মঞ্চে হারাতে না পারার খরা কাটবে রোহিত শর্মাদের।

১২ বছর বয়সে হারিয়ে গিয়েছিল, ২৪ বছর পর বুকের ধনকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

পঞ্চমীতে শান্তিপুর ১২ জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ফ্লাইওভারের তলায় টেবিল টেনিস, ক্যারাম প্রতিযোগিতা! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের