বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সেমিফাইনালে পৌঁছতে হলে জয় ছাড়া পথ নেই। এমন কঠিন লক্ষ্য নিয়েই বিশ্বকাপে আজ শনিবার সকালে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও গতবারের রানার্স নিউজিল্যান্ড। তবে পয়েন্টের নিরিখে টম লাথামরা খানিকটা এগিয়ে থাকায় কিছুটা স্বস্তিতে।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল দুই দলই। প্রথম দুই ম্যাচ হারার পরেই ছন্দপতন ঘটেছিল পাকিস্তানের। টানা চার ম্যাচ হেরে (তার মধ্যে আফগানিস্তানও রয়েছে) ব্যাকফুটে চলে গিয়েছিলেন বাবর আজমরা। তবে শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়ে সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে সফল হয়েছিলেন। তবে দলের অধিকাংশ ব্যাটার এবং বোলারই তেমন ফর্মে নেই। এক একটি ম্যাচে এক একজন জ্বলে উঠছেন। কিন্তু দলগতভাবে জ্বলে উঠতে না পারলে যে কিউইদের বিরুদ্ধে জেতা কঠিন হয়ে যাবে, তা ভালই জানেন বাবর আজমরা।

অন্যদিকে, প্রথম চার ম্যাচে জিতে সেমিফাইনালের দিকে তরতরিয়ে এগিয়ে যাচ্ছিল কিউইরা। কিন্তু ভারতের কাছে হারার পরেই কার্যত ছন্দপতন ঘটে। ভারতের পরে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সেমিফাইনালে ওঠার রাস্তাটা কঠিন করে ফেলেছেন টম লাথামরা। উল্টে গোটা দলই ছোটখাটো হাসপাতাল হয়ে উঠেছে। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, ম্যাট হেনরিরা ছিটকে গিয়েছেন দল থেকে। ফলে দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়ে বিশ্বকাপের মতো কঠিন আসরে লড়তে হচ্ছে নিউজিল্যান্ডকে। যেহেতু দু’দলের কাছেই আজকের ম্যাচ কার্যত ‘বাঁচা-মরার’ লড়াই, তাই শনিবার বেঙ্গালুরু স্টেডিয়ামের দর্শকরা এক ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী থাকতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

একদিনের ক্রিকেটে এবং বিশ্বকাপের আসরে মুখোমুখি লড়াইয়ে অবশ্য কিউইদের চেয়ে অনেক এগিয়ে পাকিস্তান। দুই দল একদিনের ক্রিকেটে মোট ১১৫ বার মুখোমুখি হয়েছে। পাকিস্তান জিতেছে ৬০ বার। নিউজিল্যান্ড জিতেছে ৫১ বার। একটি ম্যাচে টাই হয়েছে। তিনটি ম্যাচে কোনও ফয়সালা হয়নি। বিশ্বকাপের আসরে দুই দল মোট ৯ বার মুখোমুখি হয়েছে। পাকিস্তান জিতেছে ৭ বার। উল্টোদিকে নিউজিল্যান্ড জিতেছে দুই বার। গতবার অর্থা‍ৎ ২০১৯ সালে শেষ সাক্ষাতে বাবর আজমরা ৬ উইকেটে জয়ী হয়েছিলেন।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা