আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের শতরান কুইন্টন ডি ককের, ছুঁলেন সঙ্গকারাকে

নিজস্ব প্রতিনিধি, পুণে: চলতি বিশ্বকাপে ক্রমশই অপ্রতিরোধ্য হয়ে উঠছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। বুধবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ শতরান তুলে নিলেন ৩০ বছর বয়সী প্রোটিয়া ক্রিকেটার। বিশ্বকাপের একটি সংস্করণে চারটি শতরান করার সুবাদে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারার রেকর্ড ছুঁয়ে ফেললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। একই সঙ্গে বিশ্বকাপের একক সংস্করণে দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটার হিসেবে ৫০০ রানের গণ্ডি টপকে গেলেন।

চলতি বিশ্বকাপে শুরু থেকেই দারুণ ছন্দে দেখা গিয়েছে ডি কককে। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করেন। তার পরে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধেও সেঞ্চুরি হাঁকান। টাইগারদের বিরুদ্ধে তাঁর ১৭৪ রান চলতি বিশ্বকাপে ব্যক্তিগতভাবে সর্বাধিক স্কোর। এদিন কিউইদের বিরুদ্ধে মাঠে নামার আগে ছয়টি ম্যাচে ৪৩১ রান করে চলতি বিশ্বকাপে সর্বাধিক রানকারীর সিংহাসনে ছিলেন ডি কক। শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের কার্যত তুলোধনা শুরু করেন। এখনও পর্যন্ত বিশ্বকাপের একক সংস্করণে কোনও দক্ষিণ আফ্রিকার ব্যাটাররই ৫০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি। ৬৯ রান করার সঙ্গে সঙ্গেই সেই মাইল ফলকে পৌঁছে যান ডি কক। বিশ্বকাপে ৫০০ রান পূর্ণের পরেই নিজের চতুর্থ শতরানের দিকে বিশেষ নজর দেন ৩০ বছর বয়সী তারকা ক্রিকেটার।

এদিন নিউজিল্যান্ডের জেমস নিশামের বলে ছক্কা হাঁকিয়ে ৯৫ থেকে ১০১-এ পৌঁছে যান। সেই সঙ্গে একটি বিশ্বকাপে চারটি শতরান করে শ্রীলঙ্কার কুমার সঙ্গকারাকে ছুঁয়ে ফেলেন প্রোটিয়া ওপেনার। ২০১৫ সালে ওই রেকর্ড গড়েছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার। তবে শতরানের পরে বেশিক্ষণ টেকেননি ডি কক। ১১৬ বলে ১০টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ১১৪ রান করে টিম সাউদির বলে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার ওপেনার।

Published by:

Share Link:

More Releted News:

বয়সকে ‘ডোন্ট কেয়ার’, ৪১ বছরেও সেরা ফর্মে, রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য কী?

ফিট হলেও ‘ইচ্ছাকৃতভাবে’ চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন না ধোনি? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

জয়পুরে ভিড়ের মধ্যে অভিষেক শর্মার হাত ধরে টানাটানি মহিলা ভক্তের, ক্ষুব্ধ নেটমহল

মাঠে আহত বৈভব, পরবর্তী ম্যাচ থেকে ছিটকে যাবেন? যা জানালেন রাজস্থানের কোচ

অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের প্রত্যাবর্তনে সত্যিই কি খুশি? ভাইরাল ইশানের মন্তব্য

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ