অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হল ৪৬৯ রানে

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে দ্বিতীয় দিনেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া করল ৪৬৯ রান। চা পানের বিরতির আগেই শেষ হয়ে গেল অজিদের ইনিংস। ভারতের হয়ে ৪টি উইকেট পকেটে পুড়লেন মহম্মদ সিরাজ। হেডের পর দ্বিতীয় অজি ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন স্মিথ। ১২১ রান করে আউট হন তিনি।

দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই অস্ট্রেলিয়া হারাল দুরন্ত ছন্দে থাকা ব্যাটার হেডকে। মহম্মদ সিরাজের বলে ভরতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তিনি। এরপর দলকে কিছুটা টানতে লাগলেন স্মিথ। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানরা ধারবাহিকভাবে ব্যর্থ হলেন। তবে হেডের মতো স্মিথও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না ভারতীয় পেসারদের দাপটে। স্মিথ শতরান পূর্ণ করলেন ঠিক কথাই, কিন্তু তার সঙ্গে মাত্র ২১ রান যোগ করে তাঁকেও প্যাভিলয়নে ফিরতে হল। স্মিথ ফিরলেন ১২১ রানে। তাঁকে সাজঘরে পাঠালেন শার্দূল ঠাকুর।

অস্টেলিয়া ব্যাটার মধ্যে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ব্যর্থ হলেন ক্যামরন গ্রিন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা। মাত্র ৬ রান করেই আউট হন গ্রিন। ৫ রান করে আউট হন স্টার্ক এবং কামিন্স করেন ৯ রান। তবে শেষ বেলায় জ্বলে উঠলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। ৪৮ রান করে তিনি আউট হন জাদেজার বলে।

 এই ম্যাচে ভারত চার সিমার নিয়ে দল সাজিয়েছিল। একমাত্র স্পিনার হিসেবে ছিলেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিনে ওভালের পিচে ভারতীয় বোলারদের বিশেষ করে মহম্মদ সিরাজের কাছেই মূলত আত্মসমর্পণ করতে বাধ্য হলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। সিরাজ ২৮.৩ ওভার বল করে ৪টি মেডেন-সহ ১০৮ রান দিয়ে  চার-চারটি গুরুত্বপূর্ণ উইকেট ঝুলিতে পুড়ে ৫০০ রানের আগেই অস্ট্রেলিয়ার ইনিংসকে শেষ করে দিলেন।

ভারতীয় বোলারদের মধ্যে মহম্মদ সামি ২টি, শার্দূল ঠাকুর ২টি এবং রবীন্দ্র জাদেজা ১টি উইকেট ঝুলিতে পোড়েন। এখন দেখা যাক ভারত ব্যাট করতে নেমে প্রথম ইনিংস কত রানে শেষ করে।

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

দেশজুড়ে বিস্ফোরণের ছক! গুজরাতে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন জয়েশ জঙ্গি

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ