ডবল সেঞ্চুরি অধরা থেকে গেল হেডের

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে দ্বিশতরান আর পূর্ণ করা হল না অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্রাভিস হেডের। বৃহস্পতিবার খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মহম্মদ সিরাজের বলে উইকেটরক্ষক কেএস ভরতের কাছে ধরা পড়ে সাজঘরে ফেরেন এই অজি ব্যাটসম্যান। হেড ১৭৪ বলে ১৬৩ রানের দূরন্ত ইনিংস খেলেন।

উল্লেখ্য, গত বুধবার ওভালের মাঠে শুরু হয়েছে চলতি বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বিপদের সম্মুখীন হয় অস্ট্রেলিয়া। ৭৩ রানের মাথায় তিন উইকেট হারিয়েও ফেলে তারা। সেই সময় স্মিথের সঙ্গে জুটি বেঁধে দলকে খাদের কিনারা থেকে উদ্ধার করতে সচেষ্ট হন হেডসও। তারপরই পূর্ণ করেন নিজের শতরানও।

এরপরই দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই এই জুটিকে নিয়ে জল্পনা শুরু হয়। কেননা এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ঘরের মাঠে ২০০১ সালে এইরকমই বিপদের মুখ থেকে তৃতীয় উইকেটে জুটি বেঁধে দুই ভারতীয় ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ জুটি বেঁধে করেছিলেন ৩৭৬ রানের পার্টনারশিপ। সেই রেকর্ড এই দুই অজি ব্যাটসম্যান ভাঙতে পারবেন কি না সেইদিকেই নজর ছিল সকলের। কিন্তু না। শেষ পর্যন্ত ২৭৩ রানেই থামতে হল এই জুটিকে। অর্থাৎ অধরাই থেকে গেল রাহুল-লক্ষ্মণ জুটির করা সেই রেকর্ড।

প্রসঙ্গত, আইসিসির কোনও টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় উইকেটের জুটিতে এতদিন সর্বোচ্চ রান করার রেকর্ড ছিল রিকি পন্টিং ও ড্যামিয়েন মার্টিনের রেকর্ড। বিশ্বকাপের ফাইনালে ২০০৩ সালে এই জুটিতে করেছিল ২৩৪ রান। এবং দুই ব্যাটারই অপরাজিত ছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন হেডস ও স্মিথ জুটি।

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

দেশজুড়ে বিস্ফোরণের ছক! গুজরাতে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন জয়েশ জঙ্গি

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ