ম্যাচ শেষে অসুস্থ যশস্বী জয়সওয়াল, চিকিৎসাধীন হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি : খেলতে খেলতে অসুস্থ হয়ে পড়েছেন ভারতের ওপেনিং ব্যাটার যশস্বী জয়সওয়াল। পুনেতে MCA স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন তিনি। অসুস্থ অবস্থায়া হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পুনেতে সৈয়দ মুশতাক আলি ট্রফি সুপার লিগের ম্যাচ চলার সময় অসুস্থ হয়ে পড়েন।

জানা গিয়েছে, পুণেতে ১৬ ডিসেম্বর MCA স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের সময় পেটে ব্যথা হয়। রাজস্থানকে হারানোর পরে সেই পেট ব্যথার জন্যই তাঁকে হাসাপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, গ্যাস্ট্রোএন্টেরাইটিসের সমস্যা রয়েছে ভারতীয় ওপেনারের। এই মুহূর্তে চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন।

সূত্রের খবর, মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে খেলার সময় অস্বস্তি শুরু হয়েছিল। রাজস্থানকে হারানোর পরে আচমকা পেটে ব্যথা অনুভব করা শুরু করেন। সেই ব্যথা ক্রমাগত বাড়তে থাকলে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তাঁর আল্ট্রাসাউন্ড ও সিটি স্ক্যান করা হয়েছে। সেখানেই সমস্যা ধরা পড়েছে। বর্তমানে তাঁকে ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্রামে থাকতে বলা হয়েছে। আগামী বুধবার সিকিমের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। তাঁর শারীরিক অবস্থা দেখে খেলতে নাও পারেন বলে জানা যাচ্ছে। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনো বিবৃতি দিয়ে কিছু বলা হয়নি।

সৈয়দ মুশতাক আলী ট্রফির তিনটি ম্যাচে, জয়সওয়াল ১৬৮.৬ স্ট্রাইক রেট এবং ৪৮.৩৩ গড়ে ১৪৫ রান করেছিলেন। জয়সওয়াল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশগ্রহণ করেছিলেন, ৭৮ গড়ে ১৫৬ রান করেছিলেন।নতুন বছরের জানুয়ারি মাসে ভারতের পরের ওয়ান ডে সিরিজের আগে তিনি দলে ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য