মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়ালকে মুম্বই ইন্ডিয়ান্সে পাঠানো হতে পারে, গত কয়েক সপ্তাহ ধরে এমন খবর ঘুরছিল ক্রিকেটমহলে। এমনকি এটাও শোনা যাচ্ছিল রাজস্থান রয়্যালসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সম্পর্কে অবনতি হয়েছে। সেই জল্পনা নিয়েই এবার মুখ খুলল রাজস্থান রয়্যালস। জানিয়ে দিল  যশস্বী জয়সওয়ালকে নিয়ে তাদের আগামী পরিকল্পনার কথা। 

১৫ বছরের বৈভব সূর্যবংশীর উত্থানের পর থেকেই যশস্বীর ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। গুঞ্জন ছড়ায়, ২০২৬ সালের আইপিএলের পর তাঁকে ছেড়ে দিতে পারে রাজস্থান। এরই মধ্যে হার্দিক পাণ্ড্যেকে কেন্দ্র করে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের সম্ভাব্য ট্রেড নিয়েও নানা দাবি সামনে আসে। তবে এবার সেই সব জল্পনায় জল ঢেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। RevSportz-কে দেওয়া প্রতিক্রিয়ায় ফ্র্যাঞ্চাইজির এক শীর্ষ কর্তা বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজি ছাড়ার ব্যাপারে যশস্বী আমাদের কিছু বলেনি। আমরা ওকে ধরেই আগামী দু’বছরের পরিকল্পনা করছি। আমাদের পরিকল্পনায় যশস্বী ভীষণ ভাবে রয়েছে। আমরাও কিছু গুজব শুনেছি। আমরা বলব, যশস্বী আমাদেরই ক্রিকেটারই।’ 

আরও পড়ুন: LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

২০২০ সালে আইপিএল অভিষেকের পর থেকেই রাজস্থান রয়্যালসের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন যশস্বী। এখনও পর্যন্ত ৮৩টি আইপিএল ম্যাচে তাঁর সংগ্রহ ২,৫৯৩ রান। রয়েছে ১৫টি অর্ধশতরান এবং সর্বোচ্চ ১২৪ রানের ইনিংস। তাঁর স্ট্রাইক রেটও ১৫২.৮। যশস্বী  দু’বার ৪০০-র বেশি, এক বার ৫০০-র বেশি এবং এক বার ৬০০-র বেশি রান করেছেন। 

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক