ফের দুরন্ত শতরান যশস্বীর, অ্যাডভান্টেজ পজিশনে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান হাঁকালেন যশস্বী জয়সওয়াল। সেইসঙ্গে অর্ধশতরান করলেন শুভমন গিলও। ১২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে শুরু করেছিল ভারত। রাজকোট টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে অ্যাডভান্টেজ পজিশনে পৌঁছে দেন যশস্বী ও শুভমন। দিনের শেষে ৩২২ রানের লিড রয়েছে ভারতের। 

এদিন ম্যাচের শুরুতেই হোঁচট খায় ভারত। দলগত ৩০ রানের মাথায় অধিনায়ক রোহিত শর্মাকে হারায়। ২৮ বলে ১৯ রান করে আউট হন রোহিত। এরপর শুভমন গিলকে নিয়ে জুটি বাঁধেন যশস্বী। শুভমন গিলের সঙ্গে জুটি বেঁধে ১২২ বলে ফের শতরান করলেন যশস্বী জয়সওয়াল। এদিন যশস্বীর শতরানের মধ্যে রয়েছে ৯টি চার ও পাঁচটি ছয়। যশস্বীকে যোগ্য সঙ্গত করেন শুভমন গিল। যশস্বীর পাশাপাশি অর্ধশতরান করেন শুভমন গিল। শুভমনে অর্ধশতরানের মধ্যে রয়েছে পাঁচটি চার ও দুটি ছয়। এদিনের শেষে এই দুই ব্যাটসম্যানই অপরাজিত থাকেন। তবে দিনের শেষে ১০৪ রানে আহত হয়েই মাঠ ছাড়তে হয় যশস্বী জয়সওয়ালকে। এরপর যশস্বীর জায়গায় শুভমনের সঙ্গে ব্যাট করতে নামেন রজত পাতিদার।  তবে রজত পাতিদার কোনও রান না করেই আউট হয়ে যান। এদিন প্রথমে ৪৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩১৯ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। ইংল্যান্ডের কোনও ব্যাটসম্যানই ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পারেনি।

এর আগে বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন যশস্বী। তৃতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে রে্কর্ড গড়েন তিনি। ২৯০ বলে ২০৯ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। যশস্বীর এই ২০৯ রানের মধ্যে রয়েছে ১৯টি চার ও সাতটি ছয়। বিশাখাপত্তনমে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিতে যশস্বীর ভূমিকা ছিল রীতিমতো উল্লেখযোগ্য। যশস্বীর পাশাপাশি শুভমন গিলও বিশাখাপত্তনম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। রাজকোটে শুভমন যেভাবে খেলছে তাতে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ফের শতরান হাঁকাতে পারেন শুভমন।

 

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য