নবদ্বীপে ‘জোড়া ফুলের’ প্রচারে ঝড় তুললেন শ্রাবন্তী

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার নির্বাচনী প্রচারের শেষ দিনে নবদ্বীপের শ্রীচৈতন্য ধামে তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহার সমর্থনে আসেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। ফুল দিয়ে সুসজ্জিত গাড়িতে করে নবদ্বীপের প্রধান রাস্তাগুলি দিয়ে রোড শো চলে তাঁর। উপস্থিত ছিলেন নবদ্বীপ পুরসভার পুরপিতা বিমান কৃষ্ণ সাহা ছাড়াও নবদ্বীপের একাধিক তৃণমূল নেতৃত্বরা।

কাঠফাটা রোদ্দুরেও নিজের পছন্দের অভিনেত্রীকে একবার দেখতে ভিড় জমান আট থেকে আশি সকলেই। বাড়ির মহিলারাও অধীর  আগ্রহে তারা রাস্তার দু’ধারে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়েছেন তাদের পছন্দের অভিনেত্রীকে একবার হাত নেড়ে অভিনন্দন জানানোর জন্য। শ্রাবন্তীকে এক ঝলক দেখতে বাড়ির ছাদ থেকে বারান্দা, সর্বত্রই ছিল সাধারণ মানুষের ভিড়৷ ফোনে ছবি তুলতে ব্যস্ত ছিল সাধারণ মানুষ৷ প্রিয় তারকাকে একবার ছুঁয়ে দেখতে বা সেলফি তুলতে কার্যত হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে। রাস্তার দু-ধারে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর পুষ্পবৃষ্টি করেন শ্রাবন্তী।

সব মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে! একটাই কথা মমতা বন্দ্যোপাধ্যায়ে কোনও বিকল্প নেই সারা ভারতবর্ষের পাশাপাশি এখানেও। এদিন নবদ্বীপে তৃণমূল প্রার্থী পুন্ডরীকাক্ষ সাহার সমর্থনে এমনটাই মন্তব্য করেন নবদ্বীপের পুরপতি বিমান কৃষ্ণ সাহা।

সম্প্রতি, নবদ্বীপ বিধানসভার তৃণমূলের প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহার সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিতে আসেন সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি।নবদ্বীপ মহাপ্রভু জন্মস্থান মন্দিরে পুজো দিয়ে কর্মসূচী শুরু হয়। রচনা ব্যানার্জি ছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপের পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা, প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহা, ছিলেন দলের একাধিক নেতৃত্ব ও অসংখ্য কর্মী সমর্থক।

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস দ্রুত খালি করার নির্দেশ দমকলের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে