স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দননগর: রামপুরহাটের সপ্তম শ্রেণীর ছাত্রী ২০ দিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার ঘিরে রাজ্য জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। সেই আবহেই সামনে এল ছাত্রী নিখোঁজ হওয়ার আরও এক খবর। দশম শ্রেণির ছাত্রী মামার বাড়ি থেকে বের হওয়ার পর এক সপ্তাহ ধরে নিখোঁজ বলে জানা গিয়েছে। পরিবার জুড়ে উদ্বেগের ছায়া।

জানা গিয়েছে বছর ১৫-র নাবালিকা তাঁর বাবা-মায়ের মৃত্যুর পর থাকত হুগলির চন্দননগরের কাঁটাপুকুরে মামার বাড়িতে। ইমামবাড়ার কাছে একটি বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াশোনা করে সে। পরিবার সূত্রে জানা গিয়েছে নাবালিকা গত শুক্রবার স্কুলে যাওয়ার জন্য সকাল ৯টায় বাড়ি থেকে বের হয়েছিল। সেই দিনের পর থেকে বাড়ি ফেরেনি সে। নাবালিকার মামা ভাগ্নিকে ফিরে পেতে ইতিমধ্যেই থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। অভিযোগ পাওয়ার পরেই নাবালিকার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে নাবালিকা প্রতিদিন পুলকারে যাতায়াত করলেও নিখোঁজ হওয়ার দিনে টোটোয় চোপে স্কুলে যাওয়ার জন্য তাঁর দিদার কাছ থেকে ১০০ টাকা নেয়। কিন্তু বিকেল পার করে সন্ধ্যা হলেও বাড়ি ফেরেনি সে। তার বন্ধুদের কাছ থেকে খোঁজখবর নেওয়া হলেও কেউ সঠিক খোঁজ দিতে পারেনি। এমনকি নাবালিকার মামা ছাত্রীর কাছে থাকা মোবাইলে ফোন করলেও তা বন্ধ ছিল। পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যরা চন্দননগর থানায় অভিযোগ করেন। নাবালিকার মামা জানিয়েছেন ইংরেজিতে লেখা একটি নোট উদ্ধার হয়েছে। যেখানে সে লিখে গিয়েছে নিজের ইচ্ছেয় সে কারও সঙ্গে চলে গিয়েছে। তবে এই কথা মানতে নারাজ দাদু, দিদা।

নাবালিকা ছাত্রীর দাদু-দিদা জানিয়েছেন গত বছর ডিসেম্বর মাসে তাঁদের মেয়ে শাশ্বতীর মৃত্যু হয় লিউকোমিয়ায় । তার পরেই চলতি বছরের   জুলাই মাসে জামাই অরিন্দম মুখোপাধ্য়ায়ের মৃত্যু হয়। সাত মাসের মধ্যে বাবা-মাকে হারিয়ে নাতনি মামাবাড়িতেই থাকত। সেখান থেকেই যেত  স্কুলেে। পুলিশ জানিয়েছে নাবালিকার মোবাইল ট্র্যাক করার চেষ্টা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের