বারুইপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ১২

পুলিশের ধারনা, নিছক জমি বিবাদের জন্য এই খুনের ঘটনা ঘটেনি। এলাকায় ওই তৃণমূল কর্মীর প্রভাব ঠেকাতেই এই খুনের ঘটনা ঘটানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে চলছিল বিবাদ। সেই বিবাদের সূত্রেই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন(Murder) করা হল এক তৃণমূল কর্মীকে(TMC Worker)। খুনের অভিযোগ উঠেছে বিজেপি(BJP) ও সিপিএমের(CPIM) বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে ১২জনকে গ্রেফতার করেছে যাদের সকলেই এই দুই দলের কর্মী। তবে পুলিশের ধারনা, নিছক জমি বিবাদের জন্য এই খুনের ঘটনা ঘটেনি। এলাকায় ওই তৃণমূল কর্মীর প্রভাব ঠেকাতেই এই খুনের ঘটনা ঘটানো হয়েছে। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার বারুইপুর ব্লকের(Baruipur Block) মদারাট পঞ্চায়েতের বলবন এলাকা। মৃত তৃণমূল কর্মীর নাম সইদুল আলি শেখ(৩৫)।

জানা গিয়েছে, সইদুল পেশায় গাড়ি চালক হলেও সে এলাকায় তৃণমূলের হয়ে কাজ করত। এলাকায় তৃণমূলের সংগঠন তৈরিতে সইদুলের বড় ভূমিকা ছিল। পঞ্চায়েত ভোটে সক্রিয় ভাবে শাসকদলের হয়ে কাজ করেছেন তিনি। বিজেপি এবং সিপিএম হাত মিলিয়ে এলাকায় নির্দল প্রার্থী দিয়েও সুবিধা করতে পারেনি। সেই রাগেও তাঁকে খুন করা হতে পারে বলে অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল নেতা গৌতম দাস।

সইদুলের বাড়ির লোক জানিয়েছে, শনিবার রাতে বাড়ি থেকে তাঁকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। একটি মাঠে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন কয়েক জন। অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয় বলেও অভিযোগ। পরে গুরুতর জখম অবস্থায় সইদুলকে উদ্ধার করে ভর্তি করানো হয়েছিল বারুইপুর হাসপাতালে। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও রাতেই মৃত্যু হয় তাঁর। সইদুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এদিন সকালে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করেন স্থানীয় বাসিন্দারা। যার ফলে উত্তেজনা রয়েছে ওই এলাকায়।

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান