SIR ও NRC বাতিলের দাবিতে মঙ্গলে মুর্শিদাবাদে ১২ ঘণ্টা বনধের ডাক

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক : রাজ্যজুড়ে চলছে SIR শুনানি। সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি, সেলিব্রিটিরাও ডাক পেয়েছে শুনানি কেন্দ্রে। সেখানে গিয়ে হেনস্থা ও হয়রানির শিকার হতে হচ্ছে মানুষকে। বাঙালির নাগরিকত্ব ও সর্বজনীন ভোটাধিকার রক্ষার দাবিতে SIR হিয়ারিং অবিলম্বে বন্ধ করা এবং NRC সম্পূর্ণভাবে বাতিলের দাবিতে মঙ্গলবার মুর্শিদাবাদে ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এই বনধের ডাক দেওয়া হয়েছে।

আয়োজকদের বক্তব্য, SIR প্রক্রিয়ার নামে সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে। পাশাপাশি ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে। এর মাধ্যমে নাগরিকত্ব নিয়ে জনসাধারণের অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে। এই বনধকে সফল করতে মুর্শিদাবাদ জেলার সমস্ত গণতান্ত্রিক সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষকে সক্রিয় অংশগ্রহণ করার কথা বলা হয়েছে। আয়োজক সংগঠনগুলির দাবি, NRC ও SIR—উভয়ই অবিলম্বে বাতিল করতে হবে। শুনানি কেন্দ্রে সাধারণ নাগরিকদের অযথা হেনস্থা বন্ধ করতে হবে। এই বনধে সামিল হয়েছে একাধিক সংগঠন। তাদের মধ্যে রয়েছে, SIR–NRC বিরোধী সংগ্রাম, জন বিকাশ মঞ্চ, জলঙ্গী নাগরিক মঞ্চ, টুকটুকি চালক একতা মঞ্চ, ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ, ভাগানগোলা রানিতলা নাগরিক মঞ্চ,  মুর্শিদাবাদ সংযুক্ত নাগরিক মঞ্চ,  বাংলার কৃষক শক্তি, আমরা মুর্শিদাবাদী সহ আরও বহু গণসংগঠন।

মুর্শিদাবাদে আয়োজকদের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে বনধ পালন করার কথা বলা হয়েছে। সাধারণ মানুষের অধিকার রক্ষাই এই আন্দোলনের মূল লক্ষ্য। তাঁরা আশা প্রকাশ করেছেন, সর্বস্তরের মানুষ এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে গণতান্ত্রিক প্রতিবাদে সামিল হবেন।

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা