প্রথম ২ ঘন্টায় বাংলার ৪ কেন্দ্রে পড়ল ১৫.৮৫ শতাংশ

নির্বাচন কমিশন জানিয়েছে, বাংলার ৪ লোকসভা কেন্দ্রে এদিন প্রথম ২ ঘন্টায় অর্থাৎ সকাল ৭টা থেকে সকাল ৯টার মধ্যে গড়ে ১৫.৮৫ শতাংশ ভোট পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা(Bengal) সহ দেশের বুকে এদিন সকাল থেকেই মোট ৯৩টি লোকসভা কেন্দ্রে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) তৃতীয় দফার ভোটগ্রহণের(3rd Phase Polling) পালা। এদিন বাংলার যে ৪টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে, সেই ৪ কেন্দ্র হল মালদা উত্তর ও দক্ষিণ এবং জঙ্গিপুর ও মুর্শিদাবাদ। নির্বাচন কমিশন(ECI) জানিয়েছে, এই ৪ কেন্দ্রে এদিন প্রথম ২ ঘন্টায় অর্থাৎ সকাল ৭টা থেকে সকাল ৯টার মধ্যে গড়ে ১৫.৮৫ শতাংশ ভোট পড়েছে(Poll Percentage)। সব থেকে বেশি ভোট পড়েছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। সেখানে ১৬.৯৫ শতাংশ ভোট পড়ে গিয়েছে। সব থেকে কম ভোট পড়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। সেখানে এই ২ ঘন্টায় ভোট পড়েছে ১৪.৮৭ শতাংশ। মালদার দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে মালদা উত্তরে প্রথম ২ ঘন্টায় ভোট পড়েছে ১৫.৩৩ শতাংশ এবং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ১৬.৩০ শতাংশ।

মালদা উত্তর লোকসভা কেন্দ্রে এবারে মোট প্রার্থীর সংখ্যা ১৫জন। এদের এদিন ভাগ্য নির্ধারণ করবেন মোট ১৮ লক্ষ ৫৮ হাজার ১১৬জন ভোটার। এদের মধ্যে পুরুষ হলেন ৯ লক্ষ ৪৪ হাজার ৩৩৩ জন এবং মহিলা হলেন ৯ লক্ষ ১৩ হাজার ৭২৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫৫ জন। এই লোকসভা কেন্দ্রের মোট ১৮১২টি বুথের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকছে মোট ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই লোকসভা কেন্দ্রেই আবার থাকছে ৩৩টি সম্পূর্ণ মহিলা পরিচালিত বুথ। এখানে যে সব উল্লেখ যোগ্য প্রার্থী রয়েছেন তাঁরা হলেন, বিজেপির বিদায়ী সাংসদ খগেন মুর্মু, তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস আধিয়াকারিক প্রসূণ বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস প্রার্থী মুস্তাক আলম। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১৭জন। এদের এদিন ভাগ্য নির্ধারণ করবেন মোট ১৭ লক্ষ ৭৯ হাজার ৮২৬জন ভোটার। এদের মধ্যে পুরুষ ভোটার ৮ লক্ষ ৯৮ হাজার ৪৪৩ জন ও মহিলা ভোটার ৮ লক্ষ ৮১ হাজার ৩৪৫জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৮ জন। এই লোকসভা কেন্দ্রের মোট ১৭৫৯টি বুথের নিরাপত্তার দায়িত্বে আছেন ১৪৪ কোম্পানি বাহিনী। এখানকার উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন দেশের প্রাক্তন রেলমন্ত্রী এ বি এ গণি খান চৌধুরীর ভাইপো তথা কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী, তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহান ও বিজেপি প্রার্থী তথা ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী।

জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে এদিন তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান, বাম-কংগ্রেস জোট প্রার্থী মোর্তাজা হোসেন বকুল এবং বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষের ভাগ্য নির্ধারণ করে দেবেন মোট ১৮ লক্ষ ৮৬ হাজার ৯০৬জন ভোটার। এদের মধ্যে পুরুষ ভোটার হলেন ৯ লক্ষ ১৫ হাজার ৫২০জন ও মহিলা ভোটার হলেন ৮ লক্ষ ৮৬ হাজার ১৬৯জন। আছেন ২৫জন তৃতীয় লিঙ্গের ভোটারও। এখানে থাকা মোট ১৮৫১টি বুথের মধ্যে কমিশন ৫০৯টি বুথকে স্পর্শকাতর বুথ হিসাবে চিহ্নিত করেছে। একই সঙ্গে এখানে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এদিন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ আবু তাহের খান, বাম-কংগ্রেস জোট প্রার্থী তথা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং বিজেপি প্রার্থী তথা মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের ভাগ্য নির্ধারণ করে দেবেন এখানকার মোট ১৮ লক্ষ ৮৬ হাজার ৯০৬জন ভোটার। এদের মধ্যে পুরুষ ভোটার হলেন ৯ লক্ষ ৬১ হাজার ৫৫৬জন ও মহিলা ভোটার হলেন ৯ লক্ষ ২৫ হাজার ৩২২। আছেন ২৮জন তৃতীয় লিঙ্গের ভোটারও। এখানে মোট বুথের সংখ্যা ১৯৩৮টি। এদের মধ্যে স্পর্শকাতর বুথ হিসাবে চিহ্নিত হয়েছে ৪৪১টি। এই লোকসভা কেন্দ্রে এদিন মোতায়েন করা হয়েছে মোট ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

আকাশপথে বাংলায় এল বিহারের বাঘিনী, বুধেই বক্সায় প্রবেশ

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…

ভারতের বিরুদ্ধে শতরান করেও ছিটকে গেলেন গ্রিভস, দ্বিতীয় ODI-তে চাপে ওয়েস্ট ইন্ডিজ

আয়কর তদন্তের জেরে অসুস্থ হয়ে পড়লেন বাসু ভাগনানি, লন্ডনে হাসপাতালে ভর্তি প্রযোজক

লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

ফোন ও সোনার লোভে দুধের শিশুকে ১ লক্ষ টাকায় বিক্রি করল পাষাণ বাবা-মা

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য