দার্জিলিং থেকে ফেরার পথে খাদে পড়ল গাড়ি, মৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি: দার্জিলিং থেকে ফেরার পথে খাদে পড়ল গাড়ি। গাড়িটিতে মোট ৫ জন ছিলেন। সকলকে নিয়েই  খাদে পড়ে যায় গাড়িটি। পাঁচ জনের মধ্যে মৃত্যু হয়েছে দু‘জনের। তিনজন গুরুতর আহত। এরা প্রত্যেকেই নকশালবাড়ির বাসিন্দা। পাঙ্খাবাড়ির রাস্তা ধরে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।

প্রবল দুর্যোগের মেঘ কাটিয়ে সবে ছন্দে ফিরছে পাহাড়। এর মধ্যেই ফের ঘটল দুর্ঘটনা। দার্জিলিং থেকে ফেরার পথে পাঙ্খাবাড়ির তিনঘুমটিতে ঘটে গেল দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দার্জিলিঙে ছুটি কাটিয়ে সবে বাড়ি ফিরছিলেন শিলিগুড়ি নকশালবাড়ির বাসিন্দা ওই ৫ জন। একটি ওয়াগনারে করে ফিরছিলেন তাঁরা। পাঙ্খাবাড়ি রোড দিয়ে ফেরার সময় আচমকা ঘটে যায় দুর্ঘটনা। পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ৪০০-৫০০ মিটার নীচে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ কর্মীরা মিলে অন্য তিনজনকে দ্রুত উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের অবস্থা আশঙ্কানজক।

প্রসঙ্গত, ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে পাহাড়। গত বৃহস্পতিবার মহাকাল মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং ও সিকিমের উদ্দেশ্যে পর্যটকদের আসতে বলেছেন। দুর্যোগের ফলে এই মুহূর্তে পর্যটকের আসা যাওয়া খানিক কমেছে ঠিকই, কিন্তু আবার ধীরে ধীরে বেড়ে যাবে এমনটাই মনে করছে সকলে। বর্তমানে দার্জিলিং থেকে শিলিগুড়ি নামার দুটি রাস্তা খোলা রয়েছে। একটি হচ্ছে হিলকার্ট রোড, অন্যটি পাঙ্খাবাড়ি।  হিলকার্ট রোড দিয়ে তিন ধারিয়া হয়ে সুকনা থেকে নামার অনুমতি দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে অনেক রাস্তা চলাচলের উপযুক্ত হয়ে যাবে। এর মধ্যেই আচমকা এই দুর্ঘটনা ভয় ধরাচ্ছে মনে।

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া