বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা বারাসতের জেলাশাসক দফতরে

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে চারিদিকে আগুন লাগার ঘটনা শোনা যাচ্ছে। এমনই আরেকটা ঘটনা ঘটেছে বারাসতের জেলাশাসক দফতরে। ব্যাপক অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দফতরের ট্রেজারি বিভাগ। সেই আগুন ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এবং তাঁদের তৎপরতায় ওই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ক্ষয়ক্ষতি কী হয়েছে তা এখনও জানা যায়নি। ‌

স্থানীয় সূত্রে খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসতে জেলাশাসকের কার্যালয়ের ভিতরে ট্রেজারি বিভাগে আচমকা ভয়াবহ আগুন লেগে যায়। ট্রেজারি বিভাগের দু’টি ঘর থেকে কালো ধোঁয়া বেরতে থাকে। জেলাশাসকের কার্যালয় কর্মীরা তখনও কেউ অফিসে আসেননি। নিরাপত্তারক্ষীরা ওই আগুন দেখে দমকল বিভাগে খবর দেন। সঙ্গে সঙ্গে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেজারি বিভাগের লোহার গেট কেটে দমকল কর্মীরা ভিতরে ঢোকেন। ঘণ্টাখানেকের চেষ্টায় তাঁরা ওই আগুন নিয়ন্ত্রণ করেছেন।

দমকল সূত্রে জানা গিয়েছে, ট্রেজারি বিভাগের দ্বিতীয় ট্রেজারি অফিসারে চেম্বার ও সার্ভার রুমে ওই আগুন লেগেছিল। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। দমকল আধিকারিকরা আগুনের কারণ খতিয়ে দেখছেন।

দমকল বিভাগের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, সকাল ন’টা নাগাদ জেলাশাসকের কার্যালয়ের ট্রেজারি বিভাগ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে জেলাশাসকের কার্যালয়ের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তারপর ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। আগুনে মূলত দু’টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাপ করা হচ্ছে।

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর