হাওড়ার শালিমারে পার্কিং লটের দখলদারিকে কেন্দ্র করে দুষ্কৃতীদের তাণ্ডব, ব্যাপক ভাঙচুর

Share:

নিজস্ব প্রতিনিধি,শালিমার ও বসিরহাট: হাওড়ার শালিমারে উত্তেজনা। পার্কিং ও প্রমোটিং এর সিন্ডিকেট নিয়ে গন্ডগোল। ব্যাপক ইট বৃষ্টি। পুলিশের সামনেই ঝামেলা ও সংঘর্ষ। ঘরে ঘরে ঢুকে মহিলাদের মারধর। ব্যাপক উত্তেজনা এলাকায়।অভিযোগ একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয়রা জানায় শালিমার স্টেশন (Shalimar Station)সংলগ্ন এলাকায় পার্কিং ও প্রমোটিং- এ মালপত্র সরবরাহ নিজেদের ছেলে ছাড়া কাউকে করতে দিতে চায়না স্থানীয় একদল দুষ্কৃতী।শনিবারএকটি টোটো পার্কিং নিয়ে গণ্ডগোল শুরু হয় । রবিবার সকালে সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক মারামারির ঘটনা ঘটে। পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনাস্থলে raf এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

একাধিক গাড়ি বাড়ি ও দোকান ভাঙচুর হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী,রবিবার সকালে হাওড়ার বি গার্ডেন থানা(B. Garden P.S.) এলাকার শালিমার স্টেশন চত্বর টোটো রাখাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয়। জানা গিয়েছে ,শালিমার স্টেশন এর ৫ নম্বর গেটের পাশেই টোটো রাখাকে কেন্দ্র করে একদল স্থানীয় যুবকের মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলছিল এদিন আশঙ্কায় এক দল যুবক প্রত্যেকটা টোটোকে কার্যত ভাঙচুর করে এবং ওই এলাকায় অন্যান্য ঘরবাড়ি ও ভাঙচুর করে ফলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয় এবং ওই এলাকার জনক ক্ষেত্রে চেহারা নেয় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে তৃণমূল নেতাকে শুটআউটের ঘটনায় গ্রেপ্তার দুই।

শুক্রবার রাতে বসিরহাটের(Bashirhat) পিফা বাজারে শুটআউটের ঘটনা ঘটে। আলতাব মালী নামে এক যুবক ও তৃণমূল নেতা গুলিবিদ্ধ হন। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে গভীর রাত পর্যন্ত অবরোধ করেন। থানায় চার জনের নামে অভিযোগ দায়ের হয়। ওই শুটআউটের ঘটনায় শনিবার রাতে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের একজনের নাম জিয়ারুল গাজি অপর আরেকজনের নাম তয়েব আলী মন্ডল। এদের দুইজনকে চার দিনের পুলিশ হেফাজত চেয়ে বসিরহাট মহাকুমা আদালতে পেশ করা হয়।মূল অভিযুক্ত আইয়ুব গাজি এখনও অধরা।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?