চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌রায়দিঘি থেকে দিঘা বাস চালানো হবে’‌, নির্বাচনী প্রচারে বড় আশ্বাস অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, রায়দিঘি : রায়দিঘি থেকে দিঘা বাস চালানো হবে। রায়দিঘিতে দাঁড়িয়ে কথা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন, প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, মে মাসেই সেই কাজ শুরু হবে। অঙ্গিকার করছেন এই কাজ দ্রুত হবে।

তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেস রায়দিঘির মাটিতে নতুন রেকর্ড তৈরি করতে চলেছে। এটা সময়ের অপেক্ষা। ডায়মন্ডহারবারে মতো মডেল রায়দিঘি ও মথুরাপুরে মাটিতে শুরু হবে। যাঁরা মানুষের ক্ষমতাকে ছোট করে দেখে, মানুষের ক্ষমতা উপলব্ধি করতে পারেনি তাঁরা। ভোটাধিকার কেড়ে মানুষকে শাস্তি দিতে চাইলে, টাকা আটকে মানুষকে জব্দ করতে চাইলে, মানুষ তাঁর উত্তর দেবে। মানুষ চাইলেই দম্ভ চূর্ণ বিচূর্ণ হবে। এর পাশাপাশি রায়দিঘিতে কী কী কাজ হয়েছে, সবটাই এদিন বলেছেন তিনি। কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরেছেন অভিষেক। বলেছেন, কেন্দ্র টাকা না দিলেও বাংলার বাড়ি থেকে রাস্তার কাজ করছে বাংলার সরকার। ১০০ কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে।

তিনি বলেছেন, ২১ দিন পর বিজেপিকে আর দেখতে পারবেন না। বিজেপি মানেই ওয়াশিং মেশিন। এদের সবার হিসেব হবে। যাঁরা আমাদের ওপরে অত্যাচার করেছে, তাঁদের জবাব দেওয়া হবে। তিনি কথা দিয়েছেন মথুরাপুরকে সাব ডিভিশন করা হবে। তৃণমূলের ৫ প্রতিজ্ঞার কথা বলেছেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে মাথার ওপরে ছাদের ব্যবস্থা করা হবে। ঘরে ঘরে পরিশ্রুত জল পৌঁছে দেওয়া হবে। দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে। বার্ধক্য ভাতার আবেদন করেছিলেন যাঁরা, সবাই পেয়ে যাবে। রায়দিঘির সার্বিক উন্নয়নের দায়িত্ব তাঁদের। এদিন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ৪ তারিখ রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। 

Published by:

Share Link:

More Releted News:

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

ডিলিট নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার অছিলায়, সোনার বালা নিয়ে চম্পট শান্তিপুরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

জয়নগরে নাকা তল্লাশিতে বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার প্রায় ৪ লক্ষ টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ