এপ্রিলের শুরুতেই বঙ্গে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে রাজ্যের পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তারজন্য জোর কদমে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।  এই মুহূর্তে রাজ্যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে।  তবে এপ্রিলের শুরুতেই বাংলায় আসতে চলেছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ।

১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফায় লোকসভা নির্বাচন। রাজ্যের ৭ দফা ভোট গ্রহণ পর্বের জন্য  ৯২০ কোম্পানি  কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন।  জানা গিয়েছে , এপ্রিলের শুরুতে ২৭ কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর মধ্যে রয়েছে ১৫ কোম্পানির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, পাঁচ কোম্পানির সীমান্তরক্ষী বাহিনী  এবং সাত কোম্পানির  সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। তবে এই ২৭ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন করা হবে তারজন্য সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছে কমিশন।

লোকসভা ভোটের একমাস আগে থেকেই কলকাতা-সহ জেলায় জেলায় শুরু হয় গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।  প্রশাসনের দাবি, ইতিমধ্যেই জেলার বিভিন্ন থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে। জওয়ানদের পাশাপাশি পুলিশ কর্মীরাও এলাকা পরিদর্শন করছে।  ইতিমধ্যেই দু’দফায় মোট ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে। তবে প্রথম দফায় ঠিক কত কোম্পানি বাহিনী লাগবে, সেটি ভোটের দু-তিন আগে চূড়ান্ত বলতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।  

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা