সামসেরগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পরল সশস্ত্র তিন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: মালদা থেকে আগ্নেয়াস্ত্র কিনে মুর্শিদাবাদের দিকে নিয়ে আসার পথে পুলিশের জালে ধরা পড়লো তিন যুবক। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার(Samsherganj p.S.) ধূলিয়ান কলাবাগান ঘাট থেকে পিস্তল, গুলি এবং ম্যাগাজিন সহ তিন যুবককে গ্রেপ্তার করলো সামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বাবলু শেখ, রাকিবুল শেখ এবং নাফিকুল সেখ।

তিনজনেরই বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া থানা(Sagarpara P.S.) এলাকায়। ধৃতদের কাছ থেকে দুটো আর্মস , দুটো ম্যাগজীন, ২ গুলি, ২ টি বাইক এবং এক হাজার ৬০ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোথা থেকে, কি উদ্দেশ্যে এবং কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে অস্ত্র গুলো নিয়ে যাচ্ছিলো ধৃতরা তা তদন্ত করে দেখছে পুলিশ। মঙ্গলবারই ধৃত তিন যুবককে জঙ্গিপুর মহকুমা আদালতে(Jangipur Court) পাঠানো হয়।

পুরো বিষয়টির তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি কিন্তু তার আগেই যেভাবে অস্ত্র কেনা বেচা এবং চোরাচালান শুরু হয়েছে তা রুখ তে বদ্ধপরিকর প্রশাসন। বিভিন্ন জেলায় বড় সড়ক পথ গুলিতে তাই প্রতিমুহূর্তে চলছে নাকা চেকিং। এর ফলেই এর আগেও একাধিক দুষ্কৃতী ধরা পড়েছে এবার সামসেরগঞ্জ থানা পেল সাফল্য।

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের