বাগদায় প্রতিবেশী বৃদ্ধ দম্পতিকে পরিবার সাজিয়ে এনুমারেশন ফর্ম জমা ৩ ভাইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : বাগদায় প্রতিবেশী বৃদ্ধা দম্পতিকে বাবা মা সাজিয়ে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার অভিযোগ তিন ভাইয়ের বিরুদ্ধে। এসআইআর চালুর পর এমন অনেক ভুয়ো সম্পর্ক সামনে আসতে দেখা গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাগদায়।

জানা গিয়েছে, বাগদার শিঙি গ্রামের হর্ষিত বিশ্বাস ও সুভাষিনী বিশ্বাস নামে বৃদ্ধ দম্পতির নাম ব্যবহার করে তিন ভাই। ২০০২ সালের ভোটার তালিকা নাম ব্যবহার করে বাগদা থানার মন্ডপঘাটা এলাকার  হিরন্ময় বিশ্বাস, রঞ্জন বিশ্বাস ও প্রশান্ত বিশ্বাস। দম্পতিকে বাবা মা সাজিয়ে এনুমরেশন ফর্ম জমা করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত তিন ভাইয়ের বিরুদ্ধে বাগদা বিডিও অফিসে লিখিত অভিযোগ জানালেন বৃদ্ধ হর্ষিত বিশ্বাস৷ তিনি জানিয়েছেন, তাঁকে বাবা এবং তাঁর স্ত্রী সুভাষিনী বিশ্বাসকে মা সাজিয়ে তাঁদের এপিক নম্বর ব্যবহার করে ৩ ভাই SIR এর এনুমারেশন ফর্ম জমা করেছে৷ সেই খবরটি জানতে পারেন তাঁরা। বিষয়টি জানতে পেরেই তাদের নাম বাতিলের দাবিতে বিডিও অফিসে অভিযোগ জানিয়েছি ৷

এই বিষয়ে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপন হাওলাদার বলেন, ৩ ভাইকে অনেকদিন থেকে চেনেন৷ তারা এই ঘটনা কেন ঘটালো। হর্ষিতবাবুর অভিযোগ প্রশাসন তদন্ত করে দেখুক। অন্যদিকে অভিযুক্তদের মধ্যে একজন রঞ্জন বিশ্বাস বলেন, তাদের কাছে সমস্ত নথিপত্র আছে। চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হচ্ছে। ব্লক আধিকারিকের সঙ্গে  নথিপত্র নিয়ে কথা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন ধরনের ঘটনা দেখা গিয়েছে। কোথাও শ্বশুরকে বাবা বানিয়ে, কোথাও কাকাকে বাবা বানিয়ে এনুমরেশন ফর্ম জমা করা হয়েছে।

চোরবাগানে প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ

২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদল, অবশেষে দিল্লিতে কনসার্টের অনুমতি পেলেন দিলজিৎ দোসাঞ্জ

বাড়ির দোতলায় ফ্রিজের ভিতর আস্ত বিষধর সাপ! চাঞ্চল্য গাইঘাটায়

শুভেন্দুর ঝাড়গ্রামের সভাস্থলের ২ কিমি দূরেই ভয়াবহ ঘটনা, হাতির পায়ে পিষে মৃত্যু লোধা বৃদ্ধের

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের

নেই পাকা রাস্তা, লেহেঙ্গা পরে পাহাড়ি পথে ৮ কিমি হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছলেন নববধূ, ভাইরাল ভিডিও

সাংসদের ক্ষোভের পরও নোংরার স্তূপ! কবে পরিচ্ছন্ন হবে পুরুলিয়া সদর হাসপাতাল?

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে

সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির

কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!