এই মুহূর্তে

বিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ৩, শোকের ছায়া পরিবারে

নিজস্ব প্রতিনিধি: বিয়ে বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় নিহত কুলটির ৩জন। আহত হয়েছে ৬ জন। শোকের ছায়া পরিবারে। আসানসোলের কুলটি থানা মোড়ের বাসিন্দা জয়ভগবান যাদব বুধবার সকালে উত্তর প্রদেশে এক বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন চার চাকা গাড়ি নিয়ে। সঙ্গে ছিলেন পরিবারের আরও ৮ জন সদস্য। জয়ভগবান যাদব নিজেই গাড়ি চালাচ্ছিলেন। কুলটি থেকে রওনা দিয়ে বিহার রাজ্যের বরহি জেলায় পৌঁছাতেই ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা।

একটি কালভার্টে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় পরিবারের বড় ছেলে জয়ভগবানের। মারা যান তাঁর মা সোনা দেবী এবং পিসতুতো বোন  অঙ্কিতা যাদবের। গাড়িতে থাকা জয়ভগবানের স্ত্রী কৌশল্যা দেবী, তাঁর তিন ছেলে এবং জয়ভগবান যাদবের ছোট ভাই ধার্মিনদার যাদব ও মাসি মোট ৬জন গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন। মৃতদেহ নিয়ে আসা হয় আসানসোলের কুলটিতে। বৃহস্পতিবার সকাল থেকে শোকস্তব্ধ এলাকা, পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এই মর্মান্তিক পথ দুর্ঘটনার কথা জানান মৃত জয়ভগবান যাদবের বাবা শ্রীনাথ যাদব। 

আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশে। আমরোহায় দিল্লি-লখনউ জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ৪ জনের। মৃতরা সকলেই ডাক্তারি পড়ুয়া। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। বুধবার গভীর রাতে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘটনাস্থলে যান ইউনিভার্সিটির উপাচার্য রাজীব ত্যাগী। চারজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, মৃত চারজন শ্রী ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটির MBBS পড়ুয়া ছিলেন। মৃতদের নাম আয়ুষ শর্মা, সপ্তর্ষি দাস, অর্ণব চক্রবর্তী ও শ্রেষ্ঠা পাঞ্চোলি। সপ্তর্ষি দাস দাস, অর্ণব চক্রবর্তী পশ্চিমবঙ্গের বাসিন্দা বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, মৃত জন ২০২০ ব্যাচের MBBS পড়ুয়া। সকলেই পড়া শেষ করে বর্তমানে নিজেদের কলেজেই ইন্টার্নশিপ করছিলেন। পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এসআইআর শুনানিতে নথি জমা দিয়েও মিলছে না রসিদ, জাতীয় ভোটার দিবসে উঠছে অভিযোগ

কর্তব্যে অবিচল! নিজেকেই SIR শুনানির নোটিশ ধরালেন ‘সেরা’র তকমা পাওয়া BLO

নির্বাচনে জিতেও উন্নয়নে ব্যর্থ কেন?‌ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আলিপুরদুয়ারবাসী

TMC সমর্থকদের বাদ দেওয়ার চেষ্টা, শুনানির নোটিশ পেয়ে ফুঁসে উঠলেন দেবাংশু

সাবধান! UPI ট্রান্সফারে লুকিয়ে বিপদ, রেলযাত্রীকে ঠকাবার নয়া কায়দা প্রতারকদের

ভোটার তালিকা সংশোধনে প্রযুক্তি ব্যর্থ? বাড়ছে কমিশনের চিন্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ