ভার্চুয়ালি আলাপ! ঘুরতে বেরিয়ে ধর্ষিত ২ তরুণী, গ্রেফতার ৩, পলাতক ১

Share:

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ : সোশ্যাল মিডিয়ায় যুবকের সঙ্গে আলাপ হয়েছিল তরুণীর। ভার্চুয়াল সেই বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধর্ষণের শিকার হলেন দুই তরুণী । ধর্ষণ ও অত্যাচারের অভিযোগে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।ধৃতরা সকলেই গোঘাটের। পলাতক এক যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

জানা গিয়েছে, নির্যাতিতা দুই তরুণী বাড়ি থেকে কেনাকাটার নাম করে বেরিয়েছিল বৃহস্পতিবার। আরামবাগের গৌরহাটি মোড়ের কাছে অভিযুক্ত মারুফউদ্দিনের সঙ্গে তাদের দেখা হয়। এই মারুফউদ্দিনের সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল। নির্যাতিতার মা জানিয়েছেন, মারুফউদ্দিন নির্যাতিতা দুই বোনের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। সঙ্গে তার আরও কয়েকজন বন্ধ ছিল। ধৃতরা শেখ সুমন আলি, হাফিজুল মল্লিক ও শেখ ফারুকউদ্দিন। পলাতক তাদের সঙ্গী শেখ মারুফউদ্দিন মণ্ডল। প্রথমে রাজি না হলেও পরে তারা রাজি হন।

অভিযোগ, গাড়ি করে মারুফউদ্দিন ও তার ৩ বন্ধু গাড়িতে করে ঘুরতে যায়। রাত হয়ে গেলেও মেয়েরা না ফেরায় আরামবাগ থানার দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। এরপরেই অভিযোগ পেয়ে তড়িঘড়ি তরুণীদের খোঁজ শুরু করে পুলিশ। দুই বোনের ফোনের লোকেশন দেখে বর্ধমানের একলখি এলাকা থেকে তাঁদের উদ্ধার করে পুলিশ। তাঁদের অভিযোগ, গাড়িতে ওঠার পরেই নেশার দ্রব্য খাইয়ে নির্যাতন করে। বড় বোনকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ছোট বোনকেও নির্যাতন করা হয় বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে ফের আরামবাগল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার।এরপরেই ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভযুক্ত মারুফউদ্দিনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত