বেঙ্গালুরু থেকে মালদায় আনা হল ৩১ বাংলাদেশিকে, কেন রাখা হল হোল্ডিং সেন্টারে?

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশের জালে ফের ৩১ বাংলাদেশি। বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। ৩১ জন বাংলাদেশি নাগরিককে মালদায় নিয়ে এসে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে কর্ণাটকের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছিল। ৩১ বাংলাদেশির মধ্যে ১১ জন মহিলা, ৩ জন শিশু ও ১৭ জন পুরুষ ছিলেন। মঙ্গলবার গভীর রাতে নিরাপত্তার মধ্যেই ট্রেনে করে তাদের মালদা টাউন স্টেশনে আনা হয়। সেখান থেকে রাতেই প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাঁদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, ধৃতদের মালদায় নিয়ে আসার জন্য কর্ণাটক পুলিশের প্রায় ২০ জন আধিকারিক এসেছিলেন। তাঁদের ঘেরাটোপেই মঙ্গলবার রাতে মালদা টাউন স্টেশনে পৌঁছন ৩১ জন। স্টেশনে পৌঁছনোর পর প্রয়োজনীয় নথিপত্র ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের নির্দিষ্ট হোল্ডিং সেন্টারে স্থানান্তর করা হয়। তবে তাদের বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া কখন শুরু হবে, কিংবা কবে তাদের দেশে পাঠানো হবে, সেই বিষয়ে এখনও প্রশাসনের তরফে নির্দিষ্ট কোনও তথ্য জানানো হয়নি।

আরও পড়ুন: পঞ্চায়েত গোডাউনে ‘সবুজ সাথী’র সাইকেল-ত্রাণের সামগ্রী, চাঞ্চল্য ধূপগুড়িতে

পুলিশ-প্রশাসন সূত্রে খবর, আপাতত হোল্ডিং সেন্টারেই রাখা হয়েছে ওই ৩১ জনকে। তাঁদের পরিচয়, নাগরিকত্ব এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। বেঙ্গালুরু থেকে মালদায় তাঁদের আনার পর স্থানীয় প্রশাসনের মধ্যেও বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়েছে।তবে ধৃতদের বিরুদ্ধে পরবর্তী সময়ে ঠিক কোন আইনি পদক্ষেপ নেওয়া হবে, তাঁদের প্রত্যেকের ক্ষেত্রে কী প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং প্রত্যাবাসনের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা