মোদির সভায় আসার সময় ভয়াবহ দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় মৃত ৪ বিজেপি সমর্থক

Share:

নিজস্ব প্রতিনিধি : নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর (PM) সভায় যোগ দিতে আসার আগে ট্রেনের ধাক্কায় মৃত্যু ৪ বিজেপি সমর্থকের (BJP Supporter)। আহত হয়েছেন ১ জন। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা।

জানা গিয়েছে, এসআইআর (SIR) করা পর মতুয়াদের নাগরিকত্ব নিয়ে চিন্তা বেড়েছিল। এই অবস্থায় নদিয়ার মতুয়া গড়েই সভা করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (NArendra Modi)। সেই সভাতেই যোগ দিতে বাসভাড়া করে মুর্শিদাবাদ থেকে তাহেরপুরে আসেন প্রায় ৪০ জন বিজেপি সমর্থক (BJP Supporter)। শনিবার সকালে পাঁচ জন বাস থেকে নেমে রেললাইনের উপর প্রাতঃকৃত্য সারছিলেন। কিন্তু আচমকাই ট্রেন চলে আসে সেখানে। কুয়াশার জন্য ট্রেন দেখতে পাননি তাঁরা। যখন গতি বিধি টের পেয়েছেন, তখন রেললাইন থেকে সরতে পারেননি। ট্রেনের ধাক্কাতেই ৪জন বিজেপি সমর্থকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে বাসে করে তাহেরপুর আসছিলেন ৪০ জন বিজেপি সমর্থক (BJP Supporter)। তাঁরা সকলেই প্রধানমন্ত্রীর সভায় যোগ দেবেন বলেই এসেছিলেন। কিন্তু সকালে প্রাতঃকার্য সারার জন্য কৃষ্ণনগর-রানাঘাট শাখার তাহেরপুর আর বাদকুল্লা স্টেশনের মাঝে নেমেছিলেন ৫ জন। কুয়াশার কারণে ট্রেন দেখতে পাননি। ফলে ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেছে। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃতদের প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দীর্ঘ টানাপোড়েনের অবসান! ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কী জানালেন ট্রাম্প ?

বাতাসে বিষাদের সুর, প্রতিমা বিসর্জন নিয়ে বিশেষ ভাবে তৎপর রাজ্য সরকার

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

এশিয়ান প্যারা গেমসে পুরুষদের শট পুটে সোনা জিতলেন ভারতের শচিন খিলারি

সিঁদুর খেলার আনন্দ মাটি করবে বৃষ্টি! দশমীর বিকেলে কেমন থাকবে আবহাওয়া?

চাপ বাড়ল সিজেপি নেতা সৌরভ-আশুতোষের, দ্বিতীয় মামলাও গেল ক্রাইম ব্রাঞ্চের হাতে

বিবাদ এড়িয়ে চলুন! মায়ের বিদায়ের দিনে ভাগ্য সহায় হবে কার, জানুন আজকের রাশিফল

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ