সন্দেশখালিতে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৫ বিজেপি কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তম দফা ভোটগ্রহণের দিন সন্দেশখালিতে উঠে এসেছিল অশান্তির ছবি সামনে এসেছে। ভোটের দিন পুলিশের ওপর হামলা চালানোর ঘটনা ঘটেছিল। এরফলে একজন পুলিশ কর্মীর মাথা ফাটে।  এই ঘটনার জেরে সোমবার পাঁচজন বিজেপি কর্মীকে গ্রেফতার করল সন্দেশখালি থানার পুলিশ। এরফলে ফলপ্রকাশের আগেই বঙ্গে চাপে পড়ল গেরুয়া শিবির।

অন্যদিকে রবিবার ভোটের ফলপ্রকাশের আগে যাতে কোন অশান্তি না হয় সেইজন্য  ন্যাজাৎ থানা এলাকার বয়েরমাড়ি, রাজবাড়ি, মঠবাড়িয়া ও সরবেড়িয়া এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। রবিবার সকাল ৬ টা থেকে ৪ জুন সকাল ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে ।

উল্লেখ্য, শনিবার ভোট চলাকালীন সময় সন্দেশখালি ২ নম্বর বয়েরমাড়ি রাজবাড়ি চুঁচুড়া এলাকায়  একের পর এক গন্ডগোল এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে। এরপরেই ন্যাজাৎ থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। এই ঘটনার পর রাজবাড়ি ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থক ও বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে পথে নামে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।  এরপরেই লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা৷ এই ঘটনাকে ঘিরে সন্দেশখালিতে ছড়িয়ে পড়ে উত্তেজনা।এই আবহে সন্দেশখালি থেকে গ্রেফতার হল পাঁচ বিজেপি কর্মী।

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

‍শেষ মুহূর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডের জয় রুখে দিল কাতার

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে