দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইটাহারে আগুনে ভস্মীভূত প্রায় ১৬ টি বাড়ি, জখম ৫ শিশু

নিজস্ব প্রতিনিধি: বিধ্বংসী অগ্নিকাণ্ডে (Fire) ভস্মীভূত হয়ে গেল প্রায় ১৬টি বাড়ি। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৫ শিশু। রবিবার উত্তর দিনাজপুরের ইটাহারে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ইটাহারে আচমকা একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। রান্না করার সময় এই বিস্ফোরণ ঘটে। এরপর সেই আগুন হু হু করে ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িতে। এক এক করে প্রায় ১৬টি বাড়িতে আগুন লাগে। সব বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের ফলে জখম হয়েছে ৫ জন শিশু। তাদেরকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে পাড়ায় এতগুলো বাড়িতে আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজনের আর্ত চিৎকার করতে থাকেন। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগানোর পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িতে থাকা নথিপত্র, টাকা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘর বাড়ি হারিয়ে চোখের জলে প্রহর গুনছেন ক্ষতিগ্রস্তরা। পুলিশের তরফে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

মুর্শিদাবাদে তুমুল উত্তেজনার মধ্যেই নির্বিঘ্নে ভোট দিলেন অরিজিৎ সিংহের বাবা

কেউ কুমড়ো আঁকলেন মোদিকে, কেউ শরীরজুড়ে লিখলেন ‘জয় শ্রী রাম’, প্রধানমন্ত্রীর সভায় বিচিত্র ছবি

ভোট দিতে গিয়েই সব শেষ! রাস্তাতেই মৃত্যু সিউড়ির ভোটারের, শোকের আবহ এলাকায়

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

রাস্তা তৈরির নামে মন্দির ভাঙা? জগদ্দলে তীব্র রাজনৈতিক তরজা

বুথে বুথে পায়ে হেঁটে ঘুরলেন অধীর, ভোট নিয়ে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে তুললেন বড় অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ