শ্মশানে মৃতদেহের বালিশের ভেতর থেকে উদ্ধার ৫০০ টাকার বান্ডিল

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে পোড়ানোর সময় নজরে পড়ে ৫০০ টাকার নোটের বান্ডিল। আর সেই আধপোড়া নোট নিয়ে হাবরা এসে পৌছালো ভাইপো পঞ্চানন। রাজ্য রাজনীতিতে টাকা উদ্ধারকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে নানান চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে । একাধিক ঘটনা সামনে এসেছে। কিন্তু এই ঘটনা সম্পুর্ন ভিন্ন। কাকা নিমাই সর্দার, বাড়ি বসিরহাট(Bashirhat) সিমান্ত ঘোজাডাঙা বর্ডার এলাকায়। কাকার তিন মেয়ে ।কোন পুত্র সন্তান নেই। তাই তার মুখাগ্নি করার মত কেউ নেই। ভাইপোই সব কাজ করছেন।

ভাইপো পঞ্চানন সর্দার জানান কাকার মৃত্যুর পর তার সৎকার করতে স্থানীয় শ্মশানে নিয়ে যাওয়া হয়। গত রবিবার মৃত্যু হয় নিমাই সর্দারের(Nemai Sardar)। কাকাকে চিতায় তুলে আগুন দিতেই মনে পরে, কাকার বালিশ, বিছানা আগুনে দিয়ে দেওয়ার কথা। সেইমত বালিশ আগুনে দিতে দেখা যায় একাধিক ৫০০ টাকার নোট দেখা যাচ্ছে। সাথে সাথে সেই বালিশ সহ নোট উদ্ধার করা হয়। দেখা যায় বালিশের মধ্যে নিমাই সর্দারের একটি ব্যাগ ছিলো সেই ব্যাগে ছিলো ১৬ হাজার টাকা। সেই টাকা কাকার জমানো টাকা। পেশায় ভ্যান চালাতো নিমাই। ভ্যান চালিয়েই ১৬ হাজার টাকা জমিয়ে ফেলেছিলেন। কিন্তু সেই কথা কেউ জানতো না।কাকা চলে যাওয়ার পর এই গোপন টাকার হদিস পাওয়া গেলো। সেই আধপোড়া টাকা নিয়ে ব্যাঙ্কে ব্যাঙ্কে ঘুরলেও টাকা পরিবর্তন করা যায়নি। তারপর খোঁজ মেলে, পঞ্চাননের দিদির বাড়ির সামনে একজন থাকে যে এই টাকা পরিবর্তনের ব্যবসা করেন। সেইমত পঞ্চানন চলে আসে হাবরায়।

তারপর জামাইবাবুকে নিয়ে হন্নে হয়ে খোঁজ করে টাকা পরিবর্তন করা ব্যক্তি খোকন ঘোষে এর।অবশেষে হাবরা(Habra) হাটথুবা এলাকায় খোঁজ মেলে খোকনের।খোকন সেই ১৬ হাজার টাকা পরিবর্তন করে ৭ হাজার ১৫০ টাকা দেন।কারণ এই টাকা রিজার্ভ ব্যাঙ্কে ভ্যালু ৭ হাজার ৫০০ টাকা।অর্থাৎ ৩৫০ টাকা লাভ খোকনের।সেই টাকা নিয়েও খুশি ভাইপো পঞ্চানন। কাকার জমানো টাকা এখন কাকার কাজেই লাগবে বলে জানান পঞ্চানন।

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’